আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি

ক্যালিফোর্নিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি

ছবি: এলএবাংলাটাইমস

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে সূত্রপাত হওয়া দাবানল পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার কিছু অংশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) শুরু হওয়া দাবানলটিকে ওক ফায়ার বলা হচ্ছে। এটির আয়তন ক্রমেই বাড়ছে এবং ২৪ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, এই দাবানলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে তাই এটি নিয়ন্ত্রণ খুব কঠিন হয়ে গেছে।

ইতোমধ্যে দাবানলের আগুনে ১০টি বাড়ি পুড়ে গেছে। এছাড়া আরও ৩ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) সূত্র জানায়, ইতোমধ্যে ১১ হাজার ৯০০ একর জমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রে চলমান ওক ফায়ারটিই বর্তমানে সবচেয়ে বৃহৎ।

মারিসোপা কাউন্টিতে ইতোমধ্যে স্টেট অব ইমার্জেন্সি জারি করা হয়েছে। এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, অতিরিক্ত গরম ও শুষ্কতার কারণে দাবানলের সূত্রপাত হয়েছে।

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে বিশ্বের সবচেয়ে বৃহৎ ও পুরাতন কিছু শতবর্ষী গাছ রয়েছে। গতবছর দাবানলে এগুলো হুমকির মুখে পড়ে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত