আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য কমেছে আরও

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য কমেছে আরও

ছবি: এলএবাংলাটাইমস

টানা ৪৬ দিনের মতো লস এঞ্জেলেস কাউন্টিতে কমেছে গ্যাসোলিনের গড় মূল্য। শনিবার (৩০ জুলাই) জ্বালানির মূল্য ১ দশমিক ৮ সেন্ট কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫৮ ডলারে। মার্চ ৯ এর পর থেকে এটিই সর্বনিম্ন মূল্য।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল ইনফরমেশন সার্ভিস জানায়, গত ৪৬ দিনে গ্যাসোলিনের মূল্য কমেছে ৮০ দশমিক ৪ ডলার। এর মধ্যে শুক্রবারে কমেছে ২ দশমিক ৩ সেন্ট।

লস এঞ্জেলেসে ১ সপ্তাহ আগের থেকে জ্বালানির মূল্য কমেছে ১৪ দশমিক ৪ সেন্ট, ১ মাস আগের থেকে মূল্য কমেছে ৬৬ দশমিক ৯ সেন্ট। কিন্তু এখনও ১ বছর আগের থেকে জ্বালানির মূল্য বাড়তি আছে ১ দশমিক ২৯৩ ডলার। এর আগে জুন ১৪ তারিখে সর্বোচ্চ মূল্য হয়েছিল রেকর্ড ৬ দশমিক ৪৬২ সেন্ট।

এছাড়া টানা ৪৬ দিনের মতো অরেঞ্জ কাউন্টিতেও কমেছে গ্যাসোলিনের গড় মূল্য। শুক্রবার ২ দশমিক ৩ সেন্ট কমে মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৫৫৮ সেন্ট, যা মার্চ ৮ এর পর সর্বনিম্ন মূল্য।

গত ৪৬ দিনে কমেছে ৮৬ সেন্ট। অরেঞ্জ কাউন্টিতে গত ১ সপ্তাহের আগের থেকে মূল্য কমেছে ১৪ দশমিক ৮ সেন্ট, ১ মাস আগের থেকে কমেছে ৬৮ দশমিক ৪ সেন্ট। তবে ১ বছর আগের থেকে মূল্য বাড়তি রয়েছে ১ দশমিক ২২২ ডলার।

জাতীয় গড় মূল্য ১ সপ্তাহ আগের থেকে কমেছে ১৫ সেন্ট এবং ১ মাস আগের থেকে কমেছে ৬২ দশমিক ৫ সেন্ট। তবে ১ বছর আগের থেকে এখনও ১ দশমিক ০৬৪ সেন্ট মূল্য বেশি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত