আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেথ ভ্যালিতে আকস্মিক রেকর্ড বৃষ্টি, বন্যা

ডেথ ভ্যালিতে আকস্মিক রেকর্ড বৃষ্টি, বন্যা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত বিশ্বের শুষ্কতম অঞ্চল ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ এবং স্থানীয় কর্মকর্তারা বৃষ্টি-বন্যার এই বিপর্যয়কে '১,০০০ বছরে একবার হওয়া ঘটনা' হিসেবে আখ্যা দিয়েছেন।

১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার বিশ্ব রেকর্ড গড়েছিল। সেন্টিগ্রেডের হিসাবে যেটি প্রায় ৫৪ ডিগ্রি! বিশ্বের উষ্ণতম সেই স্থানে এবার দেখা দিল বন্যা।

গত ১,০০০ বছরে চতুর্থ বার বন্যার দেখা মিললো ডেথ ভ্যালিতে। তবে পানির পরিমাণ ও ভয়াবহতার দিক দিয়ে এবারেরটিই সর্বোচ্চ। শুক্রবার মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতেই বানের জলে ভাসলো ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা।

নাসার আর্থ অবজারভেটরির বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরজুড়ে গড়ে এখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তার প্রায় ৭৫ ভাগ এবার কেবল একদিনেই হয়ে গেছে।

গত ৮৬ বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো বৃষ্টি হল ডেথ ভ্যালিতে। গেল শতাব্দীতে দুইবার, ১৯৩৬ এবং ১৯৮৮ সালে বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা।

আর এবার একেবারে বন্যার পানিতে ভাসলো পৃথিবীর উষ্ণতম স্থান। প্রাকৃতিক এ বিপর্যয়ের ফলে গত কয়েক দিনে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেরতে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন। পানিতে ভেসে গেছে রাস্তাঘাট এবং বেশ কিছু যানবাহন। পুরো এলাকা কাদা-পানিতে ভরে যাওয়ায় উদ্ধারের কাজেও দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত