আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হলিউডে বন্দুক হামলা: মৃত ১, আহত আরও ১

হলিউডে বন্দুক হামলা: মৃত ১, আহত আরও ১

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হলিউডে বন্দুক হামলার ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও ১ জন। শনিবার সন্ধ্যায় এই বন্দুক হামলা হয়েছে বলে পুলিশ জানায়।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সানসেট বোলেভার্ডের ৬৫০০ ব্লকের কাছে রাত ২টা ১৫ মিনিটে এই বন্দুক হামলাটি ঘটে।

পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছায়। এর আগে জানা যায় ওই এলাকায় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোঁড়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে মৃত অবস্থায় একজনকে উদ্ধার করে। এছাড়া অন্য আরেক ব্যক্তি মারাত্মক আহত হয়ে পড়ে আছে।

তদন্তকারী গোয়েন্দারা জানান, হতাহতের শিকার ওই ২ জনের সাথে একটি দলের কথা কাটাকাটি হয়৷ শেষে এই তর্কাতর্কি সহিংসতা রূপ নেয় এবং গোলাগুলি শুরু হয়ে যায়।

তবে এখন পর্যন্ত ঠিক কতোজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বা কতোজন গুলি ছুঁড়েছে, সেটি এখনও নিশ্চিত নয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুইজনকে বিবাদের ঘটনায় আটক করা হয়েছে। এখন পর্যন্ত আর কতোজন বাইরে আছে তা জানা যায়নি।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। গোলাগুলির এই ঘটনাটি গ্যাং সম্পর্কিত কী না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত