আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

ইনফ্লেশন পেমেন্ট রিলিফ: কারা পাচ্ছেন? কারা পাচ্ছেন না!

ইনফ্লেশন পেমেন্ট রিলিফ: কারা পাচ্ছেন? কারা পাচ্ছেন না!

ছবি: এলএবাংলাটাইমস

আগামী কয়েক মাসে ক্যালিফোর্নিয়ার লাখো বাসিন্দা ১ হাজার ৫০ ডলার করে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট পাবেন। তবে মিডল ক্লাস ট্যাক্স রিফাণ্ড সবাই পাবেন না।

আগামী অক্টোবর মাস থেকে পেমেন্ট ইস্যু করা হবে। এর আগেই রিলিফ পেমেন্টের জন্য আবেদনটি করতে হবে।

ট্যাক্স ডেডলাইন:

২০২০ টেক্সাসের উপর ভিত্তি করে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট দেওয়া হবে। ফ্র‍্যাঞ্চাইস ট্যাক্স বোর্ড জানায়, ২০২১ সালের অক্টোবর ১৫ এর মধ্যে ট্যাক্স দাখিল করা থাকবে হবে।

তবে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কেউ ট্যাক্স দাখিল না করে থাকেন, তবে এই পেমেন্ট পাওয়া যাবে না।

তবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই ও ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারসহ দাখিল করা ট্যাক্সপেয়ারের আবেদনের ক্ষেত্রে পার্থক্য আছে।

এফটিবি জানায়, কেউ যদি ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার জন্য আবেদন করেছে কিন্তু অক্টোবর ১৫ তারিখের মধ্যে সেটি না পেয়ে থাকে, তবে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ২০২০ এর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।

রেসিডেন্সি স্ট্যাটাস:

ইনফ্লেশন পেমেন্ট পেতে ক্যালিফোর্নিয়ার রেসিডেন্সি স্ট্যাটাস থাকতে হবে। এর জন্য ২০২০ সালে কমপক্ষে ছয়মাস ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে, বর্তমানে এখানে বাস করার পরিকল্পনা থাকতে হবে এবং ২০২২ সালেও ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে।

ডিপেন্ডেন্সি স্ট্যাটাস:

২০২০ সালে কেউ যদি ডিপেন্ডেন্ট হিসেবে নিজেকে দাবি করে, তবে এই ট্যাক্স রিফাণ্ড কেউ পাবেন না। এ ক্ষেত্রে যারা দুই বছর আগে ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এই বছর থেকে স্বাবলম্বী, তারা এই রিফাণ্ড পাচ্ছেন না।

আয়ের পরিমাণ:

ক্যালিফোর্নিয়ার উচ্চ আয়ের কোনো নাগরিক এই অর্থের টাকা পাবেন না। ইন্ডিভিজ্যুয়াল আবেদনকারীর জন্য আয়ের সর্বোচ্চ সীমা ২ লাখ ৫০ হাজার ডলার। আর দ্বৈত আবেদনকারীর জন্য এই আয়ের সীমা ৫ লাখ ডলার।

তবে বার্ষিক আয় যদি ২ লাখ ৫০ হাজারের বেশি হয় কিংবা দ্বৈত আবেদনকারীর ক্ষেত্রে আয় যদি ৫ লাখ ডলারের বেশি হয়, তবে এই ডিরেক্ট পেমেন্ট পাবেন না।

এক্ষেত্রে মনে রাখতে হবে, ২০২২ সালের ট্যাক্স রিফাণ্ড নয় বরং ২০২০ সালের ট্যাক্স রিফাণ্ড দাখিল মোতাবেক এই অর্থ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত