আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে আবারও দেখা দিয়েছে দাবানল। উত্তপ্ত আবহাওয়ায় ১ হাজার একরের বেশি জমিতে আগুন দ্রুতগতিতে ছড়াচ্ছে।

ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সিস্কিউ কাউন্টি দমকল বিভাগ সতর্ক করে বলেছে, আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে বেশ কয়েকটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

উইড, লেক শাস্টিনা, এজউডসহ বেশ কয়েকটি শহরে বাধ্যতামূলক উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। একটি স্থানীয় হাইস্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পোষ্য ও গবাদি পশু-পাখি রাখতে একটি বড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

উচ্ছেদ আদেশে বলা হয়েছে, জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি দেখা দিয়েছে। তাই এখনই সরে যাওয়ার জন্য আইনানুগ আদেশ দেওয়া হচ্ছে। এলাকাটিতে আইনগতভাবে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে।

এই দাবানলের পাশাপাশি ক্যালিফোর্নিয়া, নেভাদা ও অ্যারিজোনার কিছু অংশে কয়েক সপ্তাহ থেকেই উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। অনেক এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।

সিস্কিউ উত্তর ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তর বনভূমি এবং তুলনামূলকভাবে কম জনবহুল অঞ্চলের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি। ২০১৪ সালে উইড শহরে আগুনে ধ্বংস হয়েছিল ১৫০টির বেশি ঘরবাড়ি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত