আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চন্দ্রাভিযানে রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা

চন্দ্রাভিযানে রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত করা  রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করেছে নাসা।

নাসার আর্টেমিস প্রকল্পের আওতায় সেই চন্দ্রাভিযানে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৭ মিনিট থেকে পরবর্তী ২ ঘণ্টার মধ্যে রকেটটির উৎক্ষেপণের প্রচেষ্টা চালানো হবে। বুধবার নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

অ্যাপোলো মিশনে চাঁদের বুকে অবতরণের ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে নিয়ে যেতেই নাসার এই অভিযান। যার নাম দেওয়া হয়েছে মিশন আর্টেমিস। এ অভিযানকে নাসার মঙ্গল গ্রহে মানবযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

এই মিশনের মূল চালিকাশক্তি হচ্ছে স্পেস লঞ্চ সিসটেম, যাকে সংক্ষেপে এসএলএস বলা হচ্ছে। এটাই এখন পর্যন্ত নাসার সবচেয়ে আধুনিক মহাকাশ যান।

কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পৌঁছে রকেটটি একটি টেস্ট ক্যাপসুল ছুড়ে দেবে। এই টেস্ট ক্যাপসুলের নাম ‘ওরিয়ন’

বিবিসি জানিয়েছে, সোমবারের অভিযান ব্যর্থ হওয়ার কারণটি ইঞ্জিন নয়, বরং যে প্রক্রিয়ায় ইঞ্জিনগুলোকে ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়, তাতে কিছু সমস্যা ছিল। এ সমস্যার মোকাবিলায় প্রকৌশলীরা শনিবার ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়াটি ৪৫ মিনিট আগে থেকেই শুরু করবেন, যাতে উৎক্ষেপণের সময় আর কোনো ঝামেলা না হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত