আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান

মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য সেনাদের আংশিক সংগঠিত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর পরপরই যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, আমেরিকানদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের নিজস্ব ব্যবস্থা করা। 

সতর্কতায় জানানো হয়, রাশিয়া দ্বৈত নাগরিকদের রাশিয়া থেকে তাদের প্রস্থান রোধ করতে চেষ্টা করতে পারে এবং সামরিক চাকরির জন্য দ্বৈত নাগরিকদের নিয়োগ করার চেষ্টাও করতে পারে। এসব থেকে বাঁচতে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

এর আগেও ইউক্রেনে আগ্রাসন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চলতি বছরের মার্চে মার্কিন নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত