আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ১২ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ১২ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগ এলাকায় ঝড় আঘাত হানার পর থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। অভিজাত এলাকা মন্টেসিটোর বাসিন্দাদের জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বিদ্যুৎবিহীন অবস্থায় দিন যাপন করছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিপাতের কারণে সান্টা বারবারার আশপাশের এলাকার বাসিন্দারা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন।

আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী সপ্তাহজুড়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে থাকতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এখানকার প্রায় ৯০ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ৪০ লাখ মানুষকে বন্যাজনিত সতর্কতায় রাখা হয়েছে।

সান্টা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন বলেছেন, অবিরত উচ্চমাত্রার বৃষ্টির কারণে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা এলাকা ছেড়ে যেতে পারবেন না, তাঁদের বাড়ির সবচেয়ে ভেতরের কক্ষে কিংবা উঁচু স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) বলেছে, ১২ ঘণ্টায় ওই অঞ্চলে ৮ ইঞ্চি (২০ সেমি) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এনডব্লিউএস আভাস দিয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক বেশি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ কাউন্টি, স্যান বানাডিনো কাউন্টি মাউন্টেনসসহ লস অ্যাঞ্জেলেসের আশপাশের এলাকায় সংস্থাটি বন্যা সতর্কতা জারি করেছে।

স্যাকরামেন্টো উপত্যকাকেও বন্যাজনিত সতর্কতার মধ্যে রাখা হয়েছে। স্যাকরামেন্টো এবং আশপাশের এলাকার স্কুলগুলোয় গতকাল ক্লাস হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (ফেমা) এখন দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে পারবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত