আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জীবনযাত্রার মান নিয়ে খুশি নন লস এঞ্জেলেসবাসী

জীবনযাত্রার মান নিয়ে খুশি নন লস এঞ্জেলেসবাসী

ছবি: এলএবাংলাটাইমস

ইউসিএলএ'র লাসকিন স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্স এর জরিপে দেখা গেছে, লস এঞ্জেলেসের বাসিন্দাদের জীবনযাত্রার মান নিম্নগামী। মূল্যস্ফীতি, আবাসন সমস্যা বা গৃহহীনতা এবং আবাসনের উচ্চ খরচ এর মূল কারণ।

ইউসিএলএ'র লাসকিন স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্স যেজ ইয়ারোস্লাভিস্কি জানান, প্রি পেন্ডেমিক লেভেলের মতো যাদের আয় স্বাভাবিক অবস্থানে ফিরে আসেনি, তারাই নিম্ন আয়ের বাসিন্দা। দ্রব্যমূল্যের জন্য তারাই সবচেয়ে বেশি ভুগছে।

জরিপ অনুসারে দেখা গেছে, ৯৪ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছে তারা মূল্যস্ফীতির জন্য ভুগছেন, ২৫ শতাংশ জানিয়েছে তাদের পরিবার খাদ্য সংকটে পড়বে এবং ৭৩ শতাংশ জানিয়েছে তাদের জীবনযাত্রার মান গত বছর গৃহহীন ইনক্যাম্পমেন্ট দ্বারা প্রবাহিত হয়েছেন।

ইয়ারোস্লাভিস্কি জানান, ২৮ শতাংশ অংশগ্রহণকারী মবে করেন তাদের আবাসন ব্যবস্থা হারিয়ে যেতে পারে এবং গৃহহীন অবস্থায় চলে যেতে পারেন।

তিনি বলেন, কাউন্টিতে ১০ মিলিয়ন বাসিন্দা বাস করেন। এর মানে ২ দশমিক ৮ মিলিয়ন বাসিন্দা গৃহহীন হওয়ার শঙ্কায় থাকেন।

প্রেসিডেন্ট অব দ্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল পল ক্রেকোরিয়ান জানান, বেতন বৈষম্য, জীবনযাত্রার খরচ এবং আবাসনের খরচের চাপে কাউন্টির ঘুরে দাঁড়ানো আরও কঠিন হয়ে যাচ্ছে।

জরিপে দেখা গেছে মাত্র ২৩ শতাংশ বাসিন্দা করোনা পূর্ববর্তী সময়ের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।

৩৬ শতাংশ জানিয়েছেন তারা বাড়ি এবং কাজের মধ্যে সমন্বয় করেন এবং ১৪ শতাংশ জানিয়েছেন তারা সর্বদা বাড়িতেই কাজ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত