আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নির্ধারিত বিদ্যুৎ বিলের বিরোধীতা করছে রিপাবলিকান

নির্ধারিত বিদ্যুৎ বিলের বিরোধীতা করছে রিপাবলিকান

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার তিনটি বৃহৎ পাওয়ার প্রতিষ্ঠান প্রস্তাবিত আয়ের উপর ভিত্তি করে ফিক্সড রেট বাতিল করতে আহবান জানিয়েছে ক্যালিফোর্নিয়া রিপাবলিক।

ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনকে গত সপ্তাহে পাঠানো এক চিঠিতে সিনেট রিপাবলিকানস জানান, আয়ের উপর ভিত্তি করে নির্ধারিত বিদ্যুৎ বিল গ্রাহকদের পকেট কাটার অপচেষ্টা।

এর আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাডিসন, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক এবং স্যান দিয়েগো গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক এক যৌথ প্রস্তাবনায় রাজ্যের পাবলিক ইউটিলিটিস কমিশনকে নতুন রেট স্ট্রাকচার জানিয়েছে। এটি গত বছরের প্যাসেজ অব অ্যাসেম্বলি বিল ২০৫ এর অনুরূপ, যেটি নির্ধারিত রেটে সাধারণ বিল এর প্রস্তাব রাখে।

নতুন প্রস্তাবনা অনুসারে:

যেসব পরিবারের বার্ষিক আয় ২৮ হাজারের কম, তাদেরকে অ্যাডিসন এবং পিজি অ্যান্ড ই এর লাইন ব্যবহারে মাসিক ১৫ ডলার বিদ্যুৎ বিল পরিশোধ কর‍তে হবে এবং এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ২৪ ডলার বিল পরিশোধ করতে হবে।

যেসব পরিবারের বার্ষিক আয় ২৮ হাজার ডলার থেকে ৬৯ হাজার ডলার, তারা অ্যাডিসন লাইনের জন্য পরিশোধ করবে ২০ ডলার, এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ৩৪ ডলার এবং পিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ৩০ ডলার।

যেসব পরিবারের বার্ষিক আয় ৬৯ হাজার ডলার থেকে ১ লাখ ৮০ হাজার ডলার, তাদের অ্যাডিসন ও পিজি অ্যান্ড ই লাইনের জন্য বিল পরিশোধ কর‍তে হবে ৫১ ডলার এবং এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে পরিশোধ কর‍তে হবে ৭৩ ডলার।

যাদের বার্ষিক আয় ১ লাখ ৮০ হাজার ডলারের উপর, তাদের অ্যাডিসন এর ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধ কর‍তে হবে মাসিক ৮৫ ডলার, এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ১২৮ ডলার এবং পিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ৯২ ডলার।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাডিসন জানিয়েছে, এই প্রস্তাবনা অনুসারে ১ দশমিক ২ মিলিয়ন নিম্ন আয়ের বাসিন্দার বিদ্যুৎ বিলের হার অন্তত ১৬ থেকে ২১ শতাংশ পর্যন্ত কমে যাবে। সেই সাথে লাইন পুনরাবৃত্তি চার্জ যেমন মেইন্টেনেন্স এবং অপারেশন এর চার্জ পুরোপুরি বাদ হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত