আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

লস এঞ্জেলেসের পুরোনো এক বাড়ি থেকে পাওয়া গেল দশ হাজার ডলার সমমূল্যের তামার কয়েন

লস এঞ্জেলেসের পুরোনো এক বাড়ি থেকে পাওয়া গেল দশ হাজার ডলার সমমূল্যের তামার কয়েন

ছবি: এলএবাংলাটাইমস

পুরোনো বাড়ি পরিষ্কার করছিলেন স্বামী–স্ত্রী। বেজমেন্টে কাজ করার সময় হঠাৎ চোখে পড়ে একগাদা বস্তা। বস্তা খুলে চোখ কপালে ওঠে তাঁদের। এ তো ময়লা–আবর্জনা নয়, বস্তাভরা মুদ্রা। একে একে সব কটি বস্তা খুলে মুদ্রা পান তাঁরা।

এসব মুদ্রা নিয়ে এখন বিপাকে পড়েছেন ওই দম্পতি। কারণ, বস্তাগুলোয় মুদ্রার পরিমাণ এত বেশি যে স্থানীয় ব্যাংক তা নিতে চাইছে না। বলছে, তাদের কাছে এত মুদ্রা রাখার জায়গা নেই।
অবাক করা এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের জন রেয়েস ও তাঁর স্ত্রীর সঙ্গে। জনের শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলেসে। শ্বশুর মারা গেছেন। প্রায় ৯ মাস আগে তাঁর বাড়ি পরিষ্কার করতে নেমেছিলেন জন ও তাঁর স্ত্রী। তখন এ ঘটনা ঘটে।

বেজমেন্টে রাখা অনেকগুলো বস্তা খুঁজে পান জন ও তাঁর স্ত্রী। বস্তা খুলে দেখেন সেগুলো তামার মুদ্রায় ভরা। পরে গুনে দেখেন সেখানে ১০ হাজার ডলার সমমূল্যের মুদ্রা রয়েছে। জন বলেন, শুরুতে কাগজে মোড়ানো অবস্থায় কিছু মুদ্রা পাই। পরে বস্তাগুলো চোখে পড়ে। মুদ্রাভরা বস্তা বেজমেন্টে রেখে দেওয়া হয়েছিল।

মুদ্রাভরা বস্তাগুলো খুঁজে পাওয়ার পর আমার হাত ও হাঁটু কাঁপছিল—এমনটাই বলেন জন।

এসব মুদ্রার বস্তা ট্রাকে করে নিয়ে স্থানীয় ব্যাংকে জমা দিতে যান জন ও তাঁর স্ত্রী। এ জন্য এ দম্পতির পুরোটা দিন লেগে যায়। তবে ব্যাংকে যাওয়ার পর বাধে বিপত্তি। ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, এসব মুদ্রা জমা নেওয়া তাদের পক্ষে সম্ভব না।

এমনকি একজন ব্যাংক কর্মকর্তা জনকে বলেন, ‘আপনি দয়া করে এসব মুদ্রা এখানে (ব্যাংকে) আনবেন না। এগুলো রাখার মতো ভল্ট কিংবা জায়গা আমাদের নেই।’

জন জানান, তাঁর শ্বশুরের বাড়ি ১৯০০ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। ওই বাড়ির বেজমেন্টে পাওয়া মুদ্রাগুলো খাঁটি তামায় তৈরি। ১৯৪৩ সালের আগে যেকোনো সময় এসব মুদ্রা বানানো হয়েছে। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। মার্কিন প্রশাসন সংকট সামাল দিতে এক সেন্টের মুদ্রা বিভিন্ন ধাতু দিয়ে বানানো শুরু করে। যদিও পরে এসব মুদ্রা বানানো হয় শুধু দস্তা দিয়ে।

পরে এক ব্যাংকারের পরামর্শে জন ও তাঁর স্ত্রী অনলাইনে এসব মুদ্রা বিক্রি করার চেষ্টা করছেন। দাম হেঁকেছেন ২৫ হাজার ডলার। তাঁদের প্রত্যাশা, খুঁজে পাওয়া মুদ্রাগুলো বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাঁরা পুরোনো বাড়ি মেরামত করতে পারবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত