আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

লস এঞ্জেলেসে গৃহহীনদের সংখ্যায় রেকর্ড

লস এঞ্জেলেসে গৃহহীনদের সংখ্যায় রেকর্ড

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের সংখ্যা বেড়েছে রেকর্ড মাত্রায়। সবশেষ তথ্য অনুযায়ী, সেখানে রাস্তায় বসবাস করছে এমন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজারের বেশি। যদিও এই সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। 

লস এঞ্জেলেস কাউন্টি হোমলেস সার্ভিসেস অথরিটির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে জানুয়ারিতে পরিচালিত একটি সমীক্ষারভিত্তিতে। এর স্বেচ্ছাসেবকরা বেশ কয়েক রাত ধরে শহরের রাস্তায় ঘুরে গাড়িতে, ফুটপাতে ও গলিতে ঘুমিয়ে থাকা লোকদের গণনা করেছে।

তবে ওই জরিপের পর পরিস্থিতির কিছু অগ্রগতি হয়েছে। এই মাসের শুরুর দিকে লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, ডিসেম্বরে তিনি দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে অন্তত ১৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরই তিনি নিরাপদ প্রোগ্রামের আওতায় পদক্ষেপ নেওয়া শুরু করেন নতুন মেয়র। শহরের অনেক হোটেল-মোটেলকে আপাতত বানানো হয়েছে আশ্রয়কেন্দ্র। তবে এসব স্থানের তুলনায় চাহিদা অনেক বেশি।

লস এঞ্জেলেসে বেশিরভাগ গৃহহীন মানুষ এই অঞ্চলের তুলনামূলকভাবে হালকা আবহাওয়ার কারণে আশ্রয়কেন্দ্র খোঁজার পরিবর্তে রাস্তায় বাস করে। দেশটির আরও কয়েকটি অঙ্গরাজ্যে গৃহহীনদের সংখ্যা বেড়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত