আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে একটি মাঠে বিমান বিধ্বস্ত, মৃত ৬

লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে একটি মাঠে বিমান বিধ্বস্ত, মৃত ৬

এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে একটি মাঠে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। সেসনা সি৫৫০ মডেলের ছোট এই ব্যবসায়িক জেট বিমানটি লাস ভেগাস থেকে যাত্রা করেছিল এবং লস এঞ্জেলেস থেকে প্রায় ৮৫ মাইল (১৩৭ কিমি) দক্ষিণে রিভারসাইড কাউন্টির ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সেটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের অ্যাভিয়েশনবিষয়ক তদন্তকারী এলিয়ট সিম্পসন এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, দুর্ঘটনায় যেসব যাত্রী ও পাইলট মারা গেছেন, তারা সবাই প্রাপ্তবয়স্ক। ব্যক্তিমালিকানাধীন এ বিমানটি ছোট বিমানবন্দরের রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে বিধ্বস্ত হয় বলেও জানান তিনি।

এর মাত্র কয়েক দিন আগে গত ৪ জুলাই একই বিমানবন্দরের কাছে চার যাত্রী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির পাইলট নিহত হন এবং অন্য তিন কিশোর আহত হয় বলে কর্তৃপক্ষ জানায়।

তবে শনিবারের ঘটনায় বিধ্বস্ত বিমানটির লেজ ছাড়া বাকি সব অংশে আগুন লেগে যায় বলে সিম্পসন বলেছেন।

স্থানীয় মিডিয়ার প্রকাশিত ভিডিওতে এয়ারফিল্ড থেকে রাস্তার পাশে মাঠের একটি অংশে ছোট ওই বিমানের কালো পোড়া ধ্বংসস্তূপ দেখা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার থেকে প্রাপ্ত রাডার ডেটায় দেখা যাচ্ছে, ঘটনার সময় লাস ভেগাস থেকে ফ্রেঞ্চ ভ্যালিতে ওই একটি মাত্রই বিজনেস জেট ভ্রমণ করছিল। আর অবতরণের চেষ্টার আগে প্লেনটি একবার ওই মাঠের কাছে প্রদক্ষিণ করেছিল।

ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরটি রিভারসাইড কাউন্টিতে অবস্থিত। সেখানকার শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা বলেন, দুর্ঘটনার পর কর্মকর্তারা মাঠের মধ্যে আগুনে সম্পূর্ণরূপে নিমজ্জিত একটি বিমান দেখতে পান এবং পরে ঘটনাস্থলেই ছয় আরোহীকে মৃত ঘোষণা করা হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত