আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কেন্টাকি অঙ্গরাজ্যে একটি ভুট্টাখেত থেকে শত শত স্বর্ণমুদ্রা উদ্ধার

কেন্টাকি অঙ্গরাজ্যে একটি ভুট্টাখেত থেকে শত শত স্বর্ণমুদ্রা উদ্ধার

এলএবাংলাটাইমস

কেন্টাকি অঙ্গরাজ্যে একটি ভুট্টাখেতের মাটির নিচে সাত শতাধিক স্বর্ণমুদ্রার মজুত পাওয়া গেছে। এগুলো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) সময়কার। উদ্ধার হওয়া এসব স্বর্ণমুদ্রা এখন বিক্রির জন্য তোলা হবে। ধারণা করা হচ্ছে, এগুলো লাখ লাখ ডলার মূল্যে বিক্রি হবে।

চলতি বছরের শুরুর দিকে ব্লুগ্রাস স্টেটের একটি খামারে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া গেছে। ওই খামারের কর্তৃপক্ষ এবং স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পাওয়া কোম্পানি সূত্রে জানা গেছে, স্বর্ণমুদ্রার ওই মজুতকে গ্রেট কেন্টাকি হোর্ড নামে ডাকা হচ্ছে।

তবে ঠিক কোন জায়গা থেকে এ স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি এগুলোর সন্ধান পেয়েছেন, তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।

উদ্ধার স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পেয়েছে গভমিন্ট ডটকম। ওই ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণমুদ্রাগুলো বের করছেন।
স্বর্ণমুদ্রাগুলো ১৮৪০ ও ১৮৬৩ সালের মাঝামাঝি সময়কার। এর মধ্যে আছে ১ ডলার গোল্ড ইন্ডিয়ানস, ১০ ডলার গোল্ড লিবার্টিস ও ২০ ডলার গোল্ড লিবার্টিস।

এর মধ্যে ১৮টি অত্যন্ত বিরল ধরনের ২০ ডলার গোল্ড লিবার্টিস আছে। এগুলো ১৮৬৩ সালে ফিলাডেলফিয়াতে তৈরি করা।

কয়েক মাস আগে ওই ব্যক্তি ভুট্টাখেতে স্বর্ণমুদ্রাগুলোর সন্ধান পাওয়ার পর বিরল মুদ্রা সংগ্রহকারী জেফ গ্যারেটের সঙ্গে যোগাযোগ করেন।

এক বিবৃতিতে গারেট বলেন, উদ্ধার হওয়া সাত শতাধিক স্বর্ণমুদ্রা গৃহযুদ্ধের সময়কার প্রতিনিধিত্ব করছে।

১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত দাসপ্রথাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়। তবে এটি কখনো রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়নি। এ গৃহযুদ্ধে কেন্টাকি নিরপেক্ষ অবস্থান নিয়েছিল।

সন্ধান পাওয়া স্বর্ণমুদ্রাগুলো পরীক্ষা করে এরই মধ্যে প্রত্যয়নপত্র দিয়েছে নুমিসম্যাটিক গ্যারান্টি কোম্পানি। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠান বিভিন্ন মুদ্রা পরীক্ষা ও বিশ্লেষণ করে থাকে।

নুমিসম্যাটিক গ্যারান্টি কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, গ্রেট কেন্টাকি হোর্ড ওই সংঘাতেরই (যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ) ফলাফল। ১৫০ বছরের বেশি সময় ধরে এ মুদ্রাগুলো আড়ালে ছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত