আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সান দিয়েগোতে ৩ বছরের শিশুর গুলিতে প্রাণ গেল ছোট বোনের

সান দিয়েগোতে ৩ বছরের শিশুর গুলিতে প্রাণ গেল ছোট বোনের

এলএবাংলাটাইমস

তিন বছরের শিশু বাড়িতে একটি পিস্তল (হ্যান্ডগান) খুঁজে পায়। সেটি নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ গুলি বেরিয়ে যায়। গুলি গিয়ে লাগে এক বছর বয়সী বোনের শরীরে। এতে প্রাণ গেছে ছোট বোনের।

এই ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো কাউন্টিতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল সকালে তিন বছর বয়সের ওই শিশুর কাছ থেকে ফোনকল পায় তারা।

পরে ঘটনাস্থলে গিয়ে তারা গুলির এই ঘটনা দেখতে পায়। দেখা যায়, তিন বছর বয়সী শিশুটি দুর্ঘটনাবশত পিস্তল থেকে গুলি ছুঁড়েছে। সেই গুলি লেগেছে শিশুর ছোট বোনের গায়ে। বাড়িতে পিস্তলটি অরক্ষিত পড়ে ছিল।

ছোট শিশুর মাথায় গুলি লেগেছিল। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান দমকল বাহিনীর কর্মীরা। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় শিশুটি।ওই দুই শিশুর নাম–পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত