আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির সুইমিংপুলে শরীর ঠান্ডা করে নিল ভালুক

ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির সুইমিংপুলে শরীর ঠান্ডা করে নিল ভালুক

এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির সুইমিংপুলে অপ্রত্যাশিত এক ‘দর্শনার্থী’ এসেছে। সুইমিংপুলের পানিতে নেমে নিজের শরীর ঠান্ডা করছে সে। বুরব্যাংক পুলিশের কাছে এমন একটি ফোন এসেছে। ফোনটি করেছেন প্রতিবেশী এক ব্যক্তি। সেই অপ্রত্যাশিত ‘দর্শনার্থী’ হচ্ছে এক ভালুক।

বুরব্যাংক পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ওই বাড়ির দিকে রওনা দেয়। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে পাসিও রেডিনডো ব্লকের সেই বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা দেখেন, সুইমিংপুলে গা ডুবিয়ে বসে আছে ভালুকটি।

পুলিশ বাড়ির পেছনের ওই সুইমিংপুলে পৌঁছানোর পর ভালুকটি বাড়ির সীমানাদেয়াল টপকে সেখান থেকে চলে যায়। সে বাড়ির পেছনে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে। পুলিশ বুরব্যাংক অ্যানিমেল শেল্টার এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের কর্মীদের সহায়তায় পরিস্থিতির দিকে নজর রাখছে।  

পুলিশ সুইমিংপুলে নেমে শরীর ঠান্ডা করার সময় ভালুকের একটি ভিডিও ধারণ করেছে। ওই ভিডিও তারা গণমাধ্যমেও সরবরাহ করেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় দাবদাহ চলছে। রাজ্যে তাপমাত্রা ৯৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড গেম বলছে, রাজ্যে ২৫ থেকে ৩০ হাজার কালো ভালুক রয়েছে।

বিভাগের কর্মকর্তারা ভালুক থেকে বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এই ভালুকের ওজন ৫০০ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ঘণ্টায় এই প্রাণী ৩৫ মাইল বেগে দৌড়াতে পারে। কর্মকর্তারা বাসিন্দাদের উদ্দেশ্যে বলছেন, ‘কখনো এই প্রাণীর মুখোমুখি হলে তাদের চলে যাওয়া পথ করে দিন।’

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত