আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে একুশে উদযাপন

শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে একুশে উদযাপন

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী জাতি হচ্ছে বাংলাদেশীরা। পৃথিবীর ইতিহাসে এ এক বিরল ইতিহাস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সেই কালো অধ্যায় রচিত হয়েছিল। তাই প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিকভাবে আমাদের ভাষা শহীদদের স্মরণ করে বিশ্ববাসী। তেমনি এই দিনে দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের রক্তে জেগে উঠে নতুন চেতনার। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে ২১শে ফেব্রুয়ারি উদযাপন করে থাকেন। বিশ্বের বিভিন্ন স্থানের মতো লস এঞ্জেলেসে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গত ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে এই অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।





আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন, কবিতা আবৃত্তি, প্রবাসী শিল্পী ও শিশুশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর প্রবাসী শিল্পীরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।





অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির উদ্দিন আহমদ পান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহেদুল মাহমুদ জামী, কাজী রহমান, মোফাজ্জল হোসেন ঢালী, ওমর হালদার, ইশতিয়াক চিসতি, এনামুল হক এমরান ও কামরুল হাসান জামান প্রমুখ।




অনুষ্ঠান উপস্থাপনা করেন মিঠুন চৌধুরী। পুষ্প অর্পনের সময় ধারা বণনায় ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। উদ্যোক্তাদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন কামরুল হাসান জামান তৌফিক সোলেমান খান তুহিন, সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত