আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ম্যামথ মাউন্টেনে তুষারধসে দুই স্কি প্যাট্রোল সদস্য আহত

ম্যামথ মাউন্টেনে তুষারধসে দুই স্কি প্যাট্রোল সদস্য আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ম্যামথ মাউন্টেনে শুক্রবার একটি তুষারধসের (অ্যাভালাঞ্চ) কবলে পড়ে দুই স্কি পেট্রোল কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ম্যামথ মাউন্টেন স্কি এরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ১১:৩০ মিনিটের দিকে লিংকন মাউন্টেনে তুষারধস প্রশমন (অ্যাভালাঞ্চ মিটিগেশন) কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরে এলাকাটিতে ব্যাপক তুষারপাত হয়েছে। স্কি স্টাফদের মতে, গত ৩৬ ঘণ্টায় প্রায় ছয় ফুট তুষারপাত হয়েছে।

তুষারধসের কবলে পড়া দুই কর্মীর মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং তিনি সাড়া দিচ্ছেন বলে জানা গেছে। অন্যজন গুরুতর আহত অবস্থায় ম্যামথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সময় এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ ছিল।

এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ম্যামথ মাউন্টেনের সব ধরনের পর্বত ও লিফট অপারেশন পুরো দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত