আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অনলাইন পরিচয়ে ফাঁদ: ফ্লোরিডায় কিশোরীকে অপহরণ, হত্যা ও ছিন্নভিন্ন করল দম্পতি

অনলাইন পরিচয়ে ফাঁদ: ফ্লোরিডায় কিশোরীকে অপহরণ, হত্যা ও ছিন্নভিন্ন করল দম্পতি

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, হত্যা ও দেহ ছিন্নভিন্ন করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্টিভেন গ্রেস (৩৫) নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিশোরী মিরান্ডা করসেটের সঙ্গে পরিচিত হন। পরে তাকে ফাঁদে ফেলে অপহরণ করেন। এ ঘটনায় তার সঙ্গী মিশেল ব্র্যান্ডেস (৩৭) গত শনিবার আত্মসমর্পণ করেছেন।

পুলিশের ধারণা, ২০ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে কোনো একসময় গ্রেস ও ব্র্যান্ডেসের সঙ্গে বিবাদের জেরে করসেটকে হত্যা করা হয়। পরে, ২৪ ফেব্রুয়ারি কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়ে গালফপোর্ট পুলিশকে জানানো হয়।

৬ মার্চ এক প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে গিয়ে জানান, নিখোঁজ কিশোরী করসেট অপহরণ ও হত্যার শিকার হতে পারে। এরপর তদন্তে জানা যায়, করসেট ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেসের সঙ্গে পরিচিত হন এবং দেখা করতে যান। প্রথমবার দেখা করে বাড়ি ফিরলেও পরদিন ফের তার বাড়িতে যান এবং এরপর থেকেই তার আর খোঁজ মেলেনি।

হত্যার পর গ্রেস দেহ একটি গাড়িতে তুলে লার্গোর এক বাড়িতে নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। সেখানে দেহ ছিন্নভিন্ন করে তা হিলসবোরো কাউন্টির একটি ডাম্পস্টারে ফেলে দেওয়া হয়। পুলিশ এখনো মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্টিভেন গ্রেস ইতোমধ্যেই অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। ৫ মার্চ তিনি তার সঙ্গীর দিকে হারপুন তাক করার অভিযোগে গ্রেপ্তার হন এবং তার কাছে মাদকও পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং আরও অভিযোগ আনা হতে পারে। তবে গ্রেস ও ব্র্যান্ডেসের আইনজীবীর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত