আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে লড়তে পারেন কমলা হ্যারিস, গ্রীষ্মের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে লড়তে পারেন কমলা হ্যারিস, গ্রীষ্মের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে গুরুত্বসহকারে ভাবছেন এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় নিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর থেকে তিনি জনসমক্ষে খুব বেশি দেখা দেননি। তবে, তার কয়েকজন ঘনিষ্ঠ ও জ্যেষ্ঠ উপদেষ্টা এখনও তার সঙ্গে রয়েছেন। যদিও তার পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি, তবে ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ক্যালিফোর্নিয়ায় ‘Pioneer49’ নামে একটি এলএলসি প্রতিষ্ঠা করেছেন বলে জানা গেছে। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংস্থার সঙ্গে তার চিফ অব স্টাফ শিলা নিক্স, জ্যেষ্ঠ উপদেষ্টা আইক আরবি ও কির্স্টেন অ্যালেন এবং হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ লোরেইন ভোলস যুক্ত রয়েছেন।

সম্প্রতি এক প্রি-অস্কার পার্টিতে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে লড়ার বিষয়ে ইঙ্গিত দেন। পাশাপাশি, গত কয়েক সপ্তাহে ঘনিষ্ঠ মিত্র, উপদেষ্টা ও সমর্থকদের সঙ্গে ফোনালাপে তিনি জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বর্তমানে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তার মেয়াদ সীমাবদ্ধ রয়েছে। গভর্নর প্রার্থী হতে হলে ২০২৬ সালের মার্চের শুরুতে মনোনয়নপত্র দাখিল করতে হবে, আর জুনের ২ তারিখে অনুষ্ঠিত হবে প্রাথমিক নির্বাচন।

যদি হ্যারিস গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশগ্রহণের সম্ভাবনা কমে যাবে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট পদের জন্য পুনরায় প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টিও বিবেচনা করছেন।

একজন সাবেক উপদেষ্টা মন্তব্য করেছেন, "গভর্নর হিসেবে কমলা হ্যারিস দুর্দান্ত হবেন। তিনি ইতোমধ্যে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার দক্ষতা দেখিয়েছেন এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবেও সফল ছিলেন।"

ক্যালিফোর্নিয়া গত কয়েক দশক ধরে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। হ্যারিস যদি আনুষ্ঠানিকভাবে গভর্নর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন, তাহলে সম্ভবত ডেমোক্র্যাট দলের অন্য অনেক সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোনটা ইতোমধ্যে জানিয়েছেন, তিনি গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং পুনরায় অ্যাটর্নি জেনারেল পদে লড়বেন, কারণ হ্যারিস নির্বাচনে নামলে তিনি সহজেই অন্যদের পেছনে ফেলে এগিয়ে যাবেন। সাবেক ডেমোক্র্যাটিক প্রতিনিধি কেটি পোর্টারও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। একইভাবে, ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর এলেনি কুনালাকিসও সম্ভবত হ্যারিসের পথে বাধা হবেন না।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনে যে কোনো দলের প্রার্থীদের একসঙ্গে তালিকাভুক্ত করা হয় এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত শীর্ষ দুইজন সরাসরি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত