আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দুই শিশু অপহরণ, মেক্সিকো হয়ে ইউক্রেন পালাতে পারে বাবা: এলএপিডি

দুই শিশু অপহরণ, মেক্সিকো হয়ে ইউক্রেন পালাতে পারে বাবা: এলএপিডি

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানিয়েছে, এক বাবা তার দুই সন্তানকে অপহরণ করে মেক্সিকোর সীমান্ত পার হয়ে ইউক্রেনে পালানোর চেষ্টা করছেন বলে সন্দেহ করা হচ্ছে।

নিখোঁজ দুই ভাইবোন—৯ বছর বয়সী অ্যাভোরা কলোমোইৎস এবং ৭ বছর বয়সী হারান্ট কলোমোইৎস—শেষবার দেখা গেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলমারের হাবার্ড স্ট্রিটের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে।

পুলিশের মতে, ৩৯ বছর বয়সী রোডিওন কলোমোইৎস, যিনি সম্প্রতি সন্তানদের অভিভাবকত্ব হারিয়েছেন, স্কুল থেকেই তাদের তুলে নিয়ে যান।

এলএপিডির বরাত দিয়ে জানানো হয়, রোডিওন একটি ধূসর রঙের ২০১৬ মডেলের টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন, যা মঙ্গলবার বিকেল ২টার দিকে সান ইসিদ্রো সীমান্ত পার হয়ে মেক্সিকোতে প্রবেশ করতে দেখা গেছে।

রোডিওন কলোমোইৎস একজন ইউক্রেনীয় নাগরিক এবং তিনি হয়তো শিশুদের নিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে আশঙ্কা করছে পুলিশ।

অ্যাভোরা কলোমোইৎসের উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, ওজন ৭৫ পাউন্ড, তার বাদামি চুল ও নীল চোখ। ঘটনার সময় সে নীল শার্ট ও কালো প্যান্ট পরা ছিল। তার প্রধান ভাষা রুশ।

হারান্ট কলোমোইৎসের উচ্চতা ৪ ফুট, ওজন ৫০ পাউন্ড, তারও বাদামি চুল ও নীল চোখ। সে সবুজ ও নীল সোয়েটার এবং কালো প্যান্ট পরা ছিল। তার প্রধান ভাষাও রুশ।

অভিযুক্ত রোডিওনের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, তার বাদামি চুল ও ধূসর চোখ।

এই দুই শিশুর বা অভিযুক্ত রোডিওনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে এলএপিডি-র গোয়েন্দা গুটিয়েরেজের সঙ্গে (৮১৮) ৮৩৮-৯৮১০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত