আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনা: নিহত ৬ জন

হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনা: নিহত ৬ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্ক পুলিশের (NYPD) তথ্যানুযায়ী, একটি হেলিকপ্টার হাডসন নদীতে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে, যার মধ্যে স্পেনের একটি পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির যাত্রাপথ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন।

তিনি জানান, নিউইয়র্ক হেলিকপ্টার্স পরিচালিত এই হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুর ২:৫৯ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭:৫৯) ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে উড্ডয়ন করে।

জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি প্রায় ১৫ মিনিট আকাশে ছিল। এটি প্রথমে স্ট্যাচু অব লিবার্টির দিকে গিয়েছিল এবং পরে জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে ঘুরেছিল।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে পুলিশ বোট সহায়তা করে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী ব্রুস ওয়াল জানান, "এটি মাঝ আকাশে ভেঙে পড়তে শুরু করে, এরপর এর লেজ আলাদা হয়ে যায় এবং হেলিকপ্টারটি উল্টে মাটির দিকে পড়তে থাকে।"

হেলিকপ্টারে মোট ছয়জন যাত্রী ছিলেন, যার মধ্যে একজন ছিলেন আমেরিকান পাইলট।

প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একটি পরিবার - দুইজন প্রাপ্তবয়স্ক ও তিন শিশু - নিউইয়র্ক শহর দেখার জন্য এই হেলিকপ্টার সফরে ছিলেন।

যদিও কর্তৃপক্ষ এখনও তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছিলেন আগুস্তিন এসকোবার এবং তার স্ত্রী মের্সে কামপ্রুবি মন্তাল, যারা উভয়ই সিমেন্স কোম্পানির নির্বাহী ছিলেন। তাদের সন্তানদের বয়স ছিল ৪, ৫ ও ১১ বছর।

ডাইভ টিমের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। সিপিআর প্রচেষ্টা চালানোর পরও ছয়জনকেই মৃত ঘোষণা করা হয়।

এর মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান, আর বাকি দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

এই দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন, এবং প্রাথমিক তথ্য খুবই অস্পষ্ট।

কিন্তু পুলিশ কমিশনার টিশ জানিয়েছেন, "বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি পিয়ারের ঠিক কাছে পানিতে আছড়ে পড়ে।"

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটি ছিল একটি বেল ২০৬ মডেলের।

এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই দুর্ঘটনার তদন্ত করবে, যেখানে NTSB মূল তদন্তের দায়িত্বে থাকবে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এটি ২০১৮ সালের পর নিউইয়র্ক শহরে সবচেয়ে প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা।

২০১৮ সালে, এক দর্শনীয় ভ্রমণের হেলিকপ্টার ইস্ট রিভারে বিধ্বস্ত হয়ে উল্টে গিয়েছিল, যার ফলে পাঁচজন যাত্রী ডুবে মারা যান এবং শুধুমাত্র পাইলট বেঁচে যান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত