আপডেট :

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

বাড়ি কিনতে বছরে প্রয়োজন ১ লক্ষ ১৭ হাজার ডলার আয়, ক্যালিফোর্নিয়ায় প্রয়োজন দ্বিগুণেরও বেশি

বাড়ি কিনতে বছরে প্রয়োজন ১ লক্ষ ১৭ হাজার ডলার আয়, ক্যালিফোর্নিয়ায় প্রয়োজন দ্বিগুণেরও বেশি

ছবি: এলএবাংলাটাইমস/ওএম

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে একটি গড় মানের বাড়ি কেনার জন্য একজন ক্রেতার গড় বার্ষিক আয় প্রয়োজন হবে প্রায় ১ লক্ষ ১৭ হাজার ডলার—এমনটাই জানিয়েছে ব্যাংকরেটের (Bankrate) নতুন একটি হাউজিং অ্যাফোর্ডেবিলিটি স্টাডি।

গবেষণা বলছে, ২০২০ সালের শুরুর তুলনায় এই প্রয়োজনীয় আয় প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

২০২০ সালে মাত্র ৬টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি-তে বাড়ি কেনার জন্য ছয় অঙ্কের আয় প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে ৩০টিরও বেশি রাজ্যে সেই অবস্থান দেখা যাচ্ছে।

 ব্যাংকরেটের মতে, এই অবস্থার জন্য দায়ী বেশ কিছু বিষয়—বিশেষ করে উচ্চ সুদের হারে মর্টগেজ, এবং গৃহমূল্যের সার্বিক ঊর্ধ্বগতি।

সংস্থাটির সিনিয়র অর্থনৈতিক বিশ্লেষক মার্ক হ্যামরিক বলেন, “এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলা কঠিন। তবে এটাও মনে রাখা জরুরি যে, গৃহমূল্য এবং প্রাপ্যতা দেশের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি শহরের মধ্যেও ভিন্ন হতে পারে। তাই ধৈর্য ও নমনীয়তার প্রয়োজন রয়েছে।”

গবেষণায় পূর্বকরের আয় হিসাব করা হয়েছে একটি ‘গড় মূল্যের বাড়ি’ কেনার জন্য প্রাক-কর বার্ষিক আয় হিসেবে। রেডফিনের হোম সেল প্রাইস, কোয়াড্রান্টের হোম ইন্স্যুরেন্স ও এটটমের (ATTOM) প্রপার্টি ট্যাক্স তথ্য বিশ্লেষণ করে মাসিক মর্টগেজ পেমেন্ট হিসাব করা হয়েছে।

গৃহস্বত্ব অধিকারীর ২০ শতাংশ ডাউন পেমেন্টের ভিত্তিতে প্রয়োজনীয় ন্যূনতম আয় নির্ধারণ করা হয়েছে।

যেসব রাজ্যে আগে থেকেই বাড়ির দাম বেশি, সেসব জায়গায় প্রয়োজনীয় আয় আরও অনেক বেশি।

ক্যালিফোর্নিয়ায় একটি গড় মানের বাড়ি কিনতে বার্ষিক আয় প্রয়োজন $২১৩,৪৪৭, যা যুক্তরাষ্ট্রে তৃতীয় সর্বোচ্চ। এ তালিকায় ক্যালিফোর্নিয়ার উপরে রয়েছে কেবল ওয়াশিংটন ডিসি ($২৪০,০০৯) এবং হাওয়াই ($২৩৫,৬৩৮)।

বাড়ি কিনতে সর্বোচ্চ আয় প্রয়োজন এমন শীর্ষ ৫টি রাজ্য:

১. ওয়াশিংটন ডিসি – $২৪০,০০৯

২. হাওয়াই – $২৩৫,৬৩৮

৩. ক্যালিফোর্নিয়া – $২১৩,৪৪৭

৪. ম্যাসাচুসেটস – $১৭৪,৩৯২

৫. কলোরাডো – $১৬৮,৬৪৩

২০২৫ সালে অন্য অনেক রাজ্যেও বাড়ি কেনার সুযোগ সংকুচিত হয়ে আসছে। ইউটাহ ও মন্টানার মতো রাজ্যে গৃহমূল্য প্রায় ৮০% পর্যন্ত বেড়ে গেছে। এমনকি ওয়াইয়োমিং, মেইন ও টেনেসি-তেও ২০২০ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে আয় প্রয়োজনীয়তা বেড়েছে।

তবে কিছু রাজ্যে এখনও তুলনামূলকভাবে কম আয়ে বাড়ি কেনা সম্ভব।

যেসব রাজ্যে সবচেয়ে কম আয় প্রয়োজন:

১. ওয়েস্ট ভার্জিনিয়া – $৬৪,১৭৯

২. আইওয়া – $৭০,৪৩৭

৩. ওহাইও – $৭১,০৮০

৪. মিসিসিপি – $৭২,০৭২

৫. ইন্ডিয়ানা – $৭২,৩৪২

গৃহক্রেতাদের জন্য ব্যাংকরেট কিছু পরামর্শ দিয়েছে, যেমন:

•আফোর্ডেবিলিটি ক্যালকুলেটরের মাধ্যমে মাসিক কিস্তির হিসাব জানা

•ক্রেডিট স্কোর পর্যবেক্ষণ করা

•বিভিন্ন স্টেটের ডাউন পেমেন্ট সহায়তার জন্য যোগ্য কিনা তা যাচাই করা

পুরো গবেষণা রিপোর্ট এবং বিশেষজ্ঞদের আরও পরামর্শ পেতে ব্যাংকরেটের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত