আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেক্সিকো সীমান্তে আটক UCLA-র আন্তর্জাতিক শিক্ষার্থী

মেক্সিকো সীমান্তে আটক UCLA-র আন্তর্জাতিক শিক্ষার্থী

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (UCLA) নিশ্চিত করেছে যে তাদের একজন আন্তর্জাতিক গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে ইউএস-মেক্সিকো সীমান্তে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার UCLA ক্যাম্পাসে শিক্ষার্থীদের একদল বিক্ষোভ করেন, ওই শিক্ষার্থীর মুক্তির দাবিতে। জানা গেছে, শিক্ষার্থীটি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় মার্কিন সীমান্ত নিরাপত্তা কর্তৃপক্ষের (CBP) হাতে আটক হন।

UCLA এক বিবৃতিতে জানিয়েছে, "শিক্ষার্থীটি এখনও CBP-র হেফাজতে রয়েছেন এবং আমরা আরও তথ্য জানার জন্য সক্রিয়ভাবে কাজ করছি," বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস, মেরি ওসাকো। তিনি আরও বলেন, "আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্রুইন সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং UCLA-তে তাদের শেখা ও বেড়ে ওঠার অধিকারে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"

আটক শিক্ষার্থীর নাম এখনো প্রকাশ করা হয়নি এবং তাকে কেন আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এর আগে UCLA চ্যান্সেলর জুলিও ফ্রেঙ্ক জানান, চলতি মাসের শুরুতে ছয়জন বর্তমান শিক্ষার্থী এবং ছয়জন প্রাক্তন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন সরকার। তারা সবাই একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।

প্রসঙ্গত, জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বলা হয়েছিল, যারা গত বসন্তে ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে অংশ নিয়েছেন, তাদের ভিসা বাতিল করা হতে পারে। UCLA ছিল সেই আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল।

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত