আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

লস এঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুরুতর দগ্ধ নারী হাসপাতালে ভর্তি

লস এঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুরুতর দগ্ধ নারী হাসপাতালে ভর্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের লেইমার্ট পার্ক এলাকায় শনিবার বিকেলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নারী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এলএ সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিকেল ৪টার একটু পর ৩০০০ ব্লক ওয়েস্ট স্টকার প্লেসে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

দুইতলা একটি আবাসিক ফোরপ্লেক্সের নিচতলার একটি ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত উপরের ইউনিটেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় ফায়ার সার্ভিস।

মোট ৪০ জন ফায়ারফাইটারের সম্মিলিত চেষ্টায় মাত্র ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

একজন প্রাপ্তবয়স্ক নারীকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে এলএফডি প্যারামেডিকসরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

তবে আগুন লাগার সময় তিনি ঘরের ভিতরে ছিলেন কি না, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

এল এবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত