আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সান্তা মনিকার সৈকতে রাতে ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ভাই-বোন

সান্তা মনিকার সৈকতে রাতে ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ভাই-বোন

ছবিঃ এলএবাংলাটাইমস

সান্তা মনিকার সমুদ্র সৈকতে গভীর রাতে ঘুরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক ভাই-বোন। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এই হামলার ঘটনায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সান্তা মনিকা পুলিশ বিভাগ।

ভুক্তভোগী ২৮ বছর বয়সী বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, রবিবার স্থানীয় সংবাদমাধ্যম কেটিএলএ-কে জানান, সেদিন রাতে তিনি, তার ২৪ বছর বয়সী ভাই, ভাইয়ের বান্ধবী এবং আরও দুই বন্ধু সৈকতে গিয়েছিলেন শুধু সামান্য সময় কাটাতে। তখন রাত প্রায় ১টা।

তারা যখন পানিতে পা ডুবানোর উদ্দেশ্যে সৈকতের দিকে যাচ্ছিলেন, তখন দূর থেকে দুইজন লোককে দেখতে পান, যারা স্কুটারে করে ঘুরছিল এবং মদ্যপান করছিল বলে মনে হচ্ছিল। প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হলেও তারা সামনে এগিয়ে যান। কিছুক্ষণ পর সেই দুই ব্যক্তি আবারও তাদের কাছে আসে এবং এবার সরাসরি হেনস্তা শুরু করে।

ভাই বোনের সঙ্গে থাকা বাকিরা তখন ভিডিও রেকর্ড করতে শুরু করে। মেয়েটি জানান, তারা হামলাকারীদের অনুরোধ করেন যেন চলে যায়, কিন্তু তারা না শুনে হঠাৎ করেই ছুরি বের করে হামলা চালায়।

তারা কোনওরকমে দৌড়ে পার্কিং লটের দিকে পালিয়ে যায় এবং গাড়িতে উঠে নিরাপদ স্থানে পৌঁছায়। পুলিশ জানায়, শনিবার রাত ২:২৬ মিনিটে ওশেন ফ্রন্ট ওয়াকের ১৭০০ ব্লকে ছুরিকাঘাতের রিপোর্ট পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেখানে তারা দুইজন আহতকে উদ্ধার করে।

ভাই-বোন দুজনেই ছুরিকাঘাতে গুরুতর আহত হন। বোনটি জানান, তার মাথা, পিঠ এবং বগলের নিচে চারবার ছুরিকাঘাত করা হয়। ভাইটি পেট ও পিঠে পাঁচবার ছুরিকাঘাত পান।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শনিবার পুলিশ জানায়, দুজনেই স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার ভুক্তভোগী বোন জানান, তিনি ইতোমধ্যে বাসায় ফিরে আসলেও তার ভাই এখনও হাসপাতালে ভর্তি এবং অন্তত এক সপ্তাহ সেখানেই থাকবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সান্তা মনিকা পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত