আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আন্তর্জাতিক সংঘবদ্ধ চুরি চক্রের ৫ সদস্য আটক

আন্তর্জাতিক সংঘবদ্ধ চুরি চক্রের ৫ সদস্য আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

ইস্টার সানডে-তে ক্যালিফোর্নিয়ার আরভিন শহরের গ্রেট পার্ক এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই কলম্বিয়ার নাগরিক এবং আন্তর্জাতিক একটি সংঘবদ্ধ চুরি চক্রের সদস্য বলে মনে করছে পুলিশ।

ভুক্তভোগী গুওলিন ওয়াং জানান, ইস্টারের দিনে তার পরিবার ব্রাঞ্চে বাইরে গেলে চোরেরা তার বাড়িতে ঢুকে পড়ে। নিরাপত্তা ক্যামেরায় দেখা যায়, এক নারী দরজায় নক করে এবং কিছু সময় পর একাধিক ব্যক্তি সাইড জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর এক ব্যক্তি অ্যামাজন ডেলিভারি কর্মীর ছদ্মবেশে দরজার সামনে আসে। কিছুক্ষণ পর তিনজন ব্যাকপ্যাক ও স্যুটকেস হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটি সাদা এসইউভিতে উঠে পালিয়ে যায়।

পুলিশ জানায়, সন্দেহজনক একটি গাড়ি থামানোর পর চালক মিথ্যা পরিচয় দেয়। তদন্তে ধরা পড়ে তার বক্তব্য মিথ্যা এবং গাড়ি থেকে প্রমাণ জব্দ করা হয়।

প্রায় এক মাস তদন্তের পর বৃহস্পতিবার ফন্টানা শহরের একটি পার্ক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে চুরি হওয়া অর্থ, গয়না, ডিজাইনার হ্যান্ডব্যাগ ও চারটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যার মধ্যে তিনটি আগেই চুরি হওয়া ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

আইরভিন পুলিশের মতে, তারা একটি “পেশাদার চুরি চক্র” এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও অন্তত পাঁচটি চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, ষড়যন্ত্র ও মাদক রাখার অভিযোগে ওরেঞ্জ কাউন্টি জেলে আটক রাখা হয়েছে।

ভুক্তভোগী ওয়াং বলেন, “আইরভিনকে সবসময় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে মনে করা হয়। ভাবতেই পারিনি আমাদের বাড়িতে এমন কিছু ঘটতে পারে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত