আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নর্থ হলিউডে ছুরিকাঘাত ও পুলিশের গুলিতে নিহত ২ জন

নর্থ হলিউডে ছুরিকাঘাত ও পুলিশের গুলিতে নিহত ২ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

নর্থ হলিউডে শুক্রবার দুপুরে একটি গৃহস্থালী সহিংসতা ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

বিকেল ১টার কিছু আগে ৭৮০০ ব্লক বেক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন নারীকে একাধিক ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানায়, একজন পুরুষ সন্দেহভাজনকে ছুরি ফেলে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে তিনি উল্টো পুলিশের দিকে ঝাঁপিয়ে পড়েন। এতে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়।

আহত অবস্থায় উভয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

ঘটনাটি ঘটে যখন বাড়ির বিপরীতে অবস্থিত আরমিন্টা স্ট্রিট এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীরা খেলার মাঠে ছিল। আতঙ্ক ছড়িয়ে পড়লে স্কুলটি তাৎক্ষণিকভাবে লকডাউন করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদে ভবনের ভেতরে আশ্রয় নেন।

২৫ বছর ধরে এলাকায় বসবাসকারী ওয়াল্টার লোরেন্টে জানান, “আমার স্ত্রী ফোন করে আতঙ্কে জানায় গুলির শব্দ শুনেছে। সে দেখেছে, শিশুরা দৌড়ে পালাচ্ছে। খুব ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল।”

তার ৭ বছর বয়সী নাতনি ওই স্কুলের শিক্ষার্থী এবং কন্যা শিক্ষক সহকারী হিসেবে সেখানে কাজ করেন।

“ওরা প্রচণ্ড আতঙ্কিত ছিল, কারণ সাধারণত এই এলাকায় এমন ঘটনা ঘটে না,” যোগ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় বা তাদের মধ্যকার সম্পর্ক এখনও প্রকাশ করা হয়নি। ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।

এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাস্তা ঘিরে রেখেছে পুলিশ। কারো কাছে ঘটনার ভিডিও বা তথ্য থাকলে ১-৮৭৭-৫২৭-৩২৪৭ নম্বরে এলএপিডিকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত