আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে আইসিই-বিরোধী বিক্ষোভে ব্যয় প্রায় ২০ মিলিয়ন ডলার

লস এঞ্জেলেসে আইসিই-বিরোধী বিক্ষোভে ব্যয় প্রায় ২০ মিলিয়ন ডলার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে ব্যাপক আকারের আইসিই (ICE) বিরোধী বিক্ষোভে শহরটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৯.৭ মিলিয়ন ডলার, জানিয়েছেন লস এঞ্জেলেস সিটির প্রশাসনিক কর্মকর্তা ম্যাট সজাবো।

এই বিপুল খরচের বড় একটি অংশ এসেছে এলএপিডি (LAPD) অর্থাৎ লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। পুলিশের অতিরিক্ত ওভারটাইম বাবদ ব্যয় হয়েছে ১১ মিলিয়ন ডলারেরও বেশি।

বিক্ষোভ চলাকালে শহরের ভবনগুলোর ক্ষতি হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ডলার, রাস্তাঘাট পরিষ্কার করতে লেগেছে ৫ লাখ ২৩ হাজার ২০৯ ডলার, এবং গ্রাফিতি মোছাতে খরচ হয়েছে ৮৫ হাজার ৭১২ ডলার। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সজাবো।

সজাবো জানান, “এটি ছিল একটি ব্যতিক্রমী ঘটনা, যার জন্য শহরকেও ব্যতিক্রমী মোতায়েন করতে হয়েছে। আর সেই মোতায়েনই শহরের জন্য বিশাল ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের অতিরিক্ত ব্যয় দীর্ঘমেয়াদে টেকসই নয়। যদিও মেয়র এবং সিটি কাউন্সিল জননিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে এ ধরণের মোতায়েন রীতিমতো ব্যয়বহুল।”

উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিশাল ব্যয় এমন এক সময় সামনে এলো, যখন মেয়র এবং শহরের কাউন্সিল সদ্য একটি বিলিয়ন ডলারের ঘাটতি সামলে বাজেট ভারসাম্যে এনেছিলেন।

সজাবো জানান, এই প্রায় ২০ মিলিয়ন ডলারের খরচ মূলত শহরের জরুরি তহবিল (রেইন ডে ফান্ড) থেকেই মেটানো হবে। তবে তিনি এও স্বীকার করেন, এমন অনাকাঙ্ক্ষিত ব্যয়ের জন্যই এই তহবিল রাখা হয়, যদিও তা ব্যবহার করা নিয়ে সবসময়ই তিনি চিন্তিত থাকেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত