আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এনচিনোতে ভোররাতে গাড়ি দুর্ঘটনায় নিহত চালক

এনচিনোতে ভোররাতে গাড়ি দুর্ঘটনায় নিহত চালক

ছবিঃ এলএবাংলাটাইমস

শুক্রবার ভোরে ক্যালিফোর্নিয়ার এনচিনো এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন গাড়িচালক নিহত হয়েছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক ২টার কিছু আগে ভিক্টরি বুলেভার্ডে, ৪০৫ ফ্রিওয়ের ঠিক পূর্বদিকে।

পুলিশের তথ্যমতে, একটি কালো রঙের অডি (Audi) গাড়ি দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা এতটাই শক্ত ছিল যে গাড়িটি দু’টুকরো হয়ে যায়, যার একটি অংশে আগুন ধরে যায়।

ABC7 চ্যানেলের প্রাপ্ত রিং (Ring) ভিডিও ফুটেজে দেখা যায়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি বাড়ির দরজায় গিয়ে বেল চাপছেন এবং সাহায্য চাইছেন।

"স্যরি, বাইরে একটা দুর্ঘটনা ঘটেছে… আপনার কাছে কি হোস পাইপ আছে?" — এমন প্রশ্ন করতে শোনা যায় সেই ব্যক্তিকে।

তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে।

এই ব্যক্তি দুর্ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত