আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বারব্যাঙ্কে একটি ই-মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলামেডা অ্যাভিনিউ ও হলিউড ওয়ে মোড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে একটি ই-মোটরসাইকেল থেকে ছিটকে পড়া এক নারী ও এক পুরুষকে উদ্ধার করা হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর ওই পুরুষের মৃত্যু হয়। আহত নারী বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ই-মোটরসাইকেলটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

বারব্যাঙ্ক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ছে। তাই চালক ও অভিভাবকদের এসব যানবাহন পরিচালনার আইন সম্পর্কে সচেতন থাকা, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে যান চালানোর আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত সেডান গাড়ির চালক ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছেন। তার মধ্যে মাদক বা অ্যালকোহলের প্রভাবের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত এখনও চলছে। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে বারব্যাঙ্ক পুলিশ বিভাগের তদন্ত শাখায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত