আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত আইন পাসে ব্যর্থ বেনেট

ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত আইন পাসে ব্যর্থ বেনেট

ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত আইন পাসে ব্যর্থ হয়েছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনবিরোধী আইন পাস করতে গিয়ে তারা এ ব্যর্থতার সম্মুখীন হন।

ইসরাইলের বর্তমান সরকার প্রথমবারের মতো পার্লামেন্টে এমন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হলো।

পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা যদি ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিয়ে করে, তাহলে ওই গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিকে ইসরাইলে নাগরিকত্ব বা বসবাসের অধিকার দেয়া হবে না। এমন ধরনের একটি ফিলিস্তিনবিরোধী আইন পাস করতে চেয়েছিল ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল। কিন্তু এ আইনটি ইসরাইলের পার্লামেন্টে (নেসেট) পাস করা যায়নি। ফলে এ বিতর্কিত আইনটি পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছে বেনেটের নেতৃত্বাধীন নতুন সরকার।

এটা ছিল ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের প্রথম রাজনৈতিক পরীক্ষা। তিনি প্রায় এক মাস ধরে একটি দুর্বল কোয়ালিশন সরকারকে নেতৃত্ব দিচ্ছেন। এ কোয়ালিশন সরকারে বিভিন্ন দলের সমন্বয় সাধন করা হয়েছে। এ দলটিতে বামপন্থী, মধ্যপন্থী ও ফিলিস্তিনিদের তথা মুসলিমদের দল আছে। এছাড়া রয়েছে নাফতালি বেনেটের অতি জাতীয়তাবাদী দল।

তথাকথিত নাগরিকত্ব ও ইসরাইলের প্রবেশ সংক্রান্ত এ আইনকে আরো শক্তিশালী করে প্রণয়ন করতে গিয়ে ব্যর্থ হয়েছে ইসরাইলের ওই আট দলের বর্তমান কোয়ালিশন সরকার। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভে ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের ব্যর্থতা তাদের জোটের মধ্যেকার ভঙ্গুরতা ও অস্থিরতাকে প্রকট করে তুলেছে।

ইসরাইলের পার্লামেন্টে দ্য ফিলিস্তিনিয়ান জয়েন্ট লিস্ট পার্টির (ইসরাইলি ফিলিস্তিনিদের একটি দল) নেতা সামি আবু সাহাদেহ বলেন, এ আইন পাস না হওয়াটা হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য বিজয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত