আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

বাংলাদেশিদের জন্য উমরাহ ভিসা পুনরায় চালু করল সৌদি আরব

বাংলাদেশিদের জন্য উমরাহ ভিসা পুনরায় চালু করল সৌদি আরব

বাংলাদেশিদের জন্য উমরাহ ভিসা পুনরায়
চালু করেছে সৌদি আরব। পবিত্র হজের পর
গত ১৩ নভেম্বর থেকে শুরু হয় এবারের ওমরা
মৌসুম। কালো তালিকাভুক্ত তিনটি দেশ
ছাড়া বিশ্বের সব দেশের জন্যই এখন ওমরা
ভিসা উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেসময়ই
মানব পাচারের অভিযোগে দীর্ঘদিন বন্ধ
থাকা বাংলাদেশীদের ওমরা ভিসাও চালু
করার ঘোষণা দেয় সৌদি আরব।
মানব পাচারের অভিযোগে নয় মাস ধরে বন্ধ
রাখার পর বাংলাদেশিদের ওমরাহ ভিসা
দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সৌদি
দূতাবাস থেকে এ ব্যাপারে গত ১৪ ডিসেম্বর
এক আনুষ্ঠানিক ঘোষণার পরই ওমরা ভিসা
কার্যক্রম শুরু হল।
গত ১৩ নভেম্বর থেকে ওমরা যাত্রীরা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরব
পৌঁছাতে শুরু করেন। এরই মধ্য দিয়ে ওমরাহ
মৌসুম শুরু হয়, যা সাধারণত হিজরি সনের
সফর মাসের প্রথম দিন শুরু হয় এবং রমজান
মাসের শেষ পর্যন্ত চলে।
১৪ ডিসেম্বর সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের
পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে ওমরাহ
ভিসা খুলে দেওয়ার তথ্য জানিয়েছে। এরপর
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে
ধর্ম মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা
হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের
জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হুসাইন।
তিনি বলেন, আগামী বছরের ওমরাহ কার্যক্রম
পরিচালনায় প্রাথমিকভাবে ৭০টি হজ
এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
‘বাংলাদেশের তিনশ হজ এজেন্সি থাকলেও
২০৪টির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ
রয়েছে। যেসব এজেন্সির বিরুদ্ধে কোনো
অভিযোগ নেই তাদের ওমরাহ কার্যক্রম
পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে’।
হজের নামে মানব পাচারের অভিযোগে গত
মার্চ মাস থেকে বাংলাদেশিদের ওমরাহ
ভিসা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।
২০১৪ সালে বাংলাদেশ থেকে ওমরাহ করতে
১১ হাজার ৪৮৫ জন সৌদি আরব গিয়ে ফেরত
আসেননি বলে এর আগেই জানিয়েছেন
ধর্মমন্ত্রী মতিউর রহমান।
সৌদি আরবে ওমরাহর নামে মানব পাচারের
অভিযোগের প্রমাণ মেলায় ৯৫টি হজ
এজেন্সিকে গত ১৮ নভেম্বর শাস্তি দিয়েছে
ধর্ম মন্ত্রণালয়।
এর মধ্যে ৬৯টি হজ এজেন্সির লাইসেন্স
বাতিল ছাড়াও সেগুলোর জামানত
বাজেয়াপ্ত ও জরিমানা করা হয়। শুধু
জরিমানা করা হয়েছে ২৬টি এজেন্সিকে।

শেয়ার করুন

পাঠকের মতামত