আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে, সকল বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে, সকল বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগে সব বিধিনিষেধ তুলে দিলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি রয়েছে, তাতে পরিবর্তন এনেছে দেশটি। এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায়, এখন থেকে সহজেই অন্যদেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা।

একটি সুত্রে জানা যায়, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে পূর্বের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের ১ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।


আগের নিয়ম অনুযায়ী, শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কুয়েতে কর্মরত বা অবস্থানরত শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো। তাছাড়া চাহিদার শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেওয়া যেতো। আগের ওই নিয়মের কারণে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রমব্যয় ও শ্রমিক সংকট কমাতে বিদেশি শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। 

গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্ট-টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দ্বিতীয় চাকরি করার ক্ষেত্রে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে। বর্তমানে পার্ট-টাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ পান কর্মীরা। তবে দেশটির নির্মাণখাতে শ্রমিকসংকট থাকায় এই খাতের শ্রমিকদের একসঙ্গে দুটি চাকরি করার এই সুযোগ দেওয়া হয়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত