আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

(আইডিএফ) জোর দিয়ে বলেছে, রাফায় পরিকল্পিত অভিযানের যথেষ্ট অস্ত্র আছে

(আইডিএফ)  জোর দিয়ে বলেছে, রাফায় পরিকল্পিত অভিযানের যথেষ্ট অস্ত্র আছে

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল বৃহস্পতিবার জোর দিয়ে বলেছে, রাফায় পরিকল্পিত অভিযানের জন্য আমাদের যথেষ্ট অস্ত্র আছে। গাজার রাফায় অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হবে- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুমকির পর এ বার্তা দিয়েছে আইডিএফ।


আইডিএফের মুখপাত্র রেয়ার অ্যাডম বলেছেন, রাফাসহ পরিকল্পনা মোতাবেক অভিযানের জন্য আইডিএফের পর্যাপ্ত অস্ত্র আছে। আমাদের যা দরকার তা আমাদের আছে। 


এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একা লড়তে পারে। তিনি বলেন, যদি প্রয়োজন হয়... আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করবো।

বৃহস্পতিবার অবশ্য ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করার সময় ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অনেকের বিরুদ্ধে অল্প ছিলাম। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোর থাকায় আমরা বিজয়ী হয়েছিলাম।

তিনি বলেন, বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেয়, তবে ইসরায়েলের কাছে নখের চেয়ে অনেক বেশি কিছু আছে এবং ওই চেতনার জোরে, ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে বিজয়ী হবো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত