আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গাজায় অভিযানে ৩৯২ ইসরায়েলি সেনা নিহত

গাজায় অভিযানে ৩৯২ ইসরায়েলি সেনা নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় তাদের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি নামের ওই সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার।

এক বছরের বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে গাজায় ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এর আগে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন। এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলি কভার করছিলেন। এ সময় ওই ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হয়।

আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ জানিয়েছেন, ভ্যানটি আগুনে পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সাদা রঙের ভ্যানটির পেছনে বড় অক্ষরে লাল রঙে ‘প্রেস’ লেখা রয়েছে।

এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন।

অপরদিকে ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলার দাবি করেছে তারা। এর কয়েকদিন আগে তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়েছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত