আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজা উপত্যকাজুড়ে শনিবার (৪ জানুয়ারি) ৩০ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। মেডিক্যাল কর্মী এবং উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এদিকে গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন।

ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা, বোমাবর্ষণের কারণে গাজায় ৪৫ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় যে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে সারাবিশ্বে সমালোচনার পরেও ইসরায়েলকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। সেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ ওই অঞ্চলে কোনো ধরনের মানবিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না। ফলে তীব্র খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এতকিছুর পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করেনি।

ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য বিশ্বজুড়েই বিক্ষোভ-চলছে। কিন্তু ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তই আসিনি। বরং গত আগস্টেও ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় কমপক্ষে ৪৫ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৫৮৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত