আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

জিসিসির বাইরে নয়া সৌদি-আমিরাতি জোট

জিসিসির বাইরে নয়া সৌদি-আমিরাতি জোট

তেলসমৃদ্ধ উপসাগারীয় ছয় দেশের জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেই প্রভাবশালী দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নতুন জোট গঠনের খবর এল।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জিসিসির বাইরে একটি নতুন সৌদি-আমিরাতি জোট গঠন করা হয়েছে। সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যক ও সহযোগিতামূলক ক্ষেত্রসহ সর্বত্র দুই দেশের স্বার্থ রক্ষায় কাজ করবে নতুন এই জোট।

জোটের কাজ পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক জোট জিসিসির ছয় সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সাহায্য করার অভিযোগে ছয় মাস আগে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অবরোধ আরোপ করে বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। জিসিসির সদস্য না হয়েও আরব দেশ মিশর কাতারের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

জিসিসির শীর্ষ সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সদস্য দেশের প্রতিনিধিরা কুয়েতে বৈঠকে মিলিত হয়েছেন। তবে এই সম্মেলনের আগে সৌদি-আমিরাতি জোট গঠনের খবর জিসিসির অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে মঙ্গলবার শুরু হয়েছে ৩৮তম জিসিসি শীর্ষ সম্মেলন। এবার সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কাতারের বিরুদ্ধে চার দেশের অবরোধ ও এই অচলাবস্থা থেকে উত্তরণ। জুন মাসে কাতারের সঙ্গে স্থল, আকাশ ও নৌপথে যোগাযোগ ছিন্ন করে তারা। এ নিয়ে বিবদমান সংকটের মধ্যে এই প্রথম জিসিসি সম্মেলন হচ্ছে।

গত মাসে বাহরাইনের বাদশা হুমকি দেন, কাতার যোগ দিলে জিসিসি সম্মেলন প্রত্যাখ্যান করবে তার দেশ। কিন্তু সম্প্রতি কাতারের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, বুধবার কুয়েতে জিসিসি সম্মেলনে যোগ দেবেন কাতারি আমির। এ অবস্থায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নতুন অংশীদারত্বমূলক জোট গঠনের খবর জিসিসি ভেঙে যাওয়ার আশঙ্কাকে আরো ত্বরাণ্বিত করছে।

কাতার ও উপসাগরীয় চার দেশের মধ্যে বিদ্যমান সংকট সমাধানে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে কুয়েত। এবারের জিসিসি সম্মেলনে সংশ্লিষ্ট সব দেশকে এক মঞ্চে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশটি। তবে আগামীকাল বুধবার জিসিসির সব সদস্য দেশের শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত