আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বড়বড় কোম্পানির বিজ্ঞাপন হারিয়ে বিপাকে ফেসবুক

বড়বড় কোম্পানির বিজ্ঞাপন হারিয়ে বিপাকে ফেসবুক

ছবিঃ এলএ বাংলা টাইমস


ফেসবুক নিয়ে বিতর্কের যেন শেষ নেই। এবার প্রতিষ্ঠানটি ফেঁসে গেছে বর্ণবাদী আচরণের অভিযোগে। কালোদের বিরুদ্ধে করা বিভিন্ন পোস্ট ফেসবুকে ঘুরে বেড়ানোয় ক্ষেপেছে বড়বড় কোম্পানিগুলো। ইউনিলিভার, কোকাকোলাসহ অন্যরা জানিয়েছে তারা ফেসবুকে নিজেদের বিজ্ঞাপন বন্ধ করে দেবে।


প্রায় শতাধিক কোম্পানি ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাই বিপুল ক্ষতির মুখে পড়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। আনুমানিক ৭২০ কোটি ডলার সম্পদমূল্য হারিয়েছেন তিনি। ছিটকে গেছেন ধনীর তালিকায় তিন নম্বর জায়গা থেকেও। 

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বিজ্ঞাপন বন্ধের খবর জানাতেই বড় ক্ষতি হয় ফেসবুকের। শুক্রবার শেয়ার দরপতন ঘটে ৮.৩ শতাংশ। ফেসবুক বাজার মূল্য হারায় ৫ হাজার ৬শ কোটি ডলার। শুধু বিজ্ঞাপন নয় ফেসবুকেও নিজেদের বিনিয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে ইউনিলিভার।

সংকট থেকে বাঁচতে নতুন উপায় বের করেছে ফেসবুক। সংবাদ মূল্য রয়েছে  এমন যেকোনো পোস্টে ‌‘সম্ভাব্য ক্ষতিকারক’ লেবেল সেঁটে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্ক জাকারবার্গ লাইভে এসে বলেছেন, রাজনীতিবিদদের যেসব পোস্ট সংবাদযোগ্য তা এখন থেকে চিহ্নিত করে দেওয়া হবে।

বিদ্বেষ ছড়াতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ আগেও ছিল। তবে এবার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর সে বিতর্ক আরও জোরাল হয়েছে। ‘ঘৃণা ছড়ানোর বিনিময়ে মুনাফা বন্ধ করো’ এমন হুঁশিয়ারি তুলছেন মার্কিনিরা। এরপর থেকেই বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো নিজেদের সতর্ক অবস্থানের কথা জানায়। চাপে পড়ে যায় ফেসবুক।


এলএ/বাংলা টাইমস/এনএইচ

  

শেয়ার করুন

পাঠকের মতামত