আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনা বেড়ে যাওয়ায় মিশিগানে বারে বসা বন্ধ

করোনা বেড়ে যাওয়ায় মিশিগানে বারে বসা বন্ধ

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সকল অঙ্গরাজ্যে আবার নতুন করে শুরু হচ্ছে নিষেধাজ্ঞা। আর এর অংশ হিসেবে মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণ ও মধ্য মিশিগানে বারের অভ্যন্তরীণ পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছেন রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার। ১ জুলাই থেকে এই আদেশ কার্যকর হয়েছে। 

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, মিশিগানে করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় এ আদেশ জারি করতে হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবং মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপের প্রয়োজন ছিল। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে বারগুলো তাদের আউটডোর পরিষেবা খোলা রাখতে পারবে।

মিশিগানের পূর্ব ল্যান্সিংয়ে হার্পার’স বার থেকে সম্প্রতি শতাধিক মানুষ করোনায় সংক্রমিত হন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৮ জুন থেকে মিশিগানের বার ও রেস্টুরেন্টগুলো আবার চালু হয়।

এদিকে ১ জুলাই মিশিগানের বেউমন্ট হাসপাতাল ঘোষণা করেছে, তাদের একদল গবেষক করোনা শনাক্তে নতুন একটি পরীক্ষাপদ্ধতি আবিষ্কার করেছে। এই পদ্ধতিতে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে প্রস্রাব, রক্ত ও মুখের লালা থেকে ভাইরাস শনাক্ত করা যাবে।

বেউমন্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, গবেষক দলটির নেতৃত্বে ছিলেন বেউমন্ট রিসার্চ ইনস্টিটিউটের লরা ল্যাম্ব ও মাইকেল চ্যান্সেলর। তাঁরা নতুন এই পরীক্ষাপদ্ধতির ফল বিদ্যমান পদ্ধতির ফলের সঙ্গে তুলনা করে দেখেছেন, তা নির্ভুল। তবে মিশিগানের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ নতুন এই পরীক্ষা পদ্ধতির ব্যাপারে এখনো কিছু জানে না। এ কারণে এ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত