আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্কে খুন

পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্কে খুন

ছবিঃ এলএ বাংলা টাইমস


নিউইয়র্কে নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ম্যানহাটনের ওই অ্যাপার্টমেন্ট থেকে নিউইয়র্ক পুলিশ ফাহিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। 


পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি নিউজ জানায়, সারাদিন ফাহিমের খোঁজ না পেয়ে তার বোন হেল্পলাইন ৯১১ এ ফোন করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফাহিমের লাশের পাশে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র সার্জেন্ট কার্লোস নিভেস বলেন, আমরা একটি খণ্ডিত লাশ পেয়েছি। মাথা, দুই হাত, দুই পা সব শরীর থেকে আলাদা করা ছিল। তবে সবকিছুই ঘটনাস্থলে পড়ে ছিল। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো মোটিভ আমাদের কাছে নেই।

পুলিশ আরো জানিয়েছে, ফাহিমকে পেশাদার খুনিরা হত্যা করতে পারে। সিসি ক্যামেরার ফুটেজে তার সাথে একই লিফটে সন্দেহভাজনকে উঠতে দেখা গেছে। সে গ্লাভস, মাস্ক ও হ্যাট পরে ছিল । 

যে অ্যাপার্টমেন্টে মরদেহ পাওয়া গেছে তা গত বছর সাড়ে ২২ লাখ ডলারে কিনেছিলেন ফাহিম। তিনি ২০১৪ সালে নিউইয়র্ক থেকে ঢাকায় গিয়ে পাঠাও চালু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করেন।

এছাড়া, নাইজেরিয়া ও কলম্বিয়ায় এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি শুরু করেন ফাহিম। ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশেও তার ব্যবসা বিস্তৃত রয়েছে।

ফাহিম সালেহর জন্ম ১৯৮৬ সালে তার বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।


এলএ বাংলা টাইমস/এনএইচ 


শেয়ার করুন

পাঠকের মতামত