আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন: ডিষ্ট্রিক্ট-২৬ থেকে লড়বেন সুলতান মারুফ

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন: ডিষ্ট্রিক্ট-২৬ থেকে লড়বেন সুলতান মারুফ

আগামী বছর অর্থাৎ ২০২১ সালে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৬ থেকে সুলতান মারুফ নামের এক বাংলাদেশী-আমেরিকান লড়াই বলে জানা গেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতিমধ্যেই তিনি আগাম প্রচারণা শুরু করেছেন। নিউইয়র্ক সিটির এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, উডসাইড, সানিসাইড এবং ম্যাসপাথ এলাকা নিয়েই ডিষ্ট্রিক্ট-২৬ কাউন্সিল।

বাংলাদেশী-আমেরিকান সুলতান মারুফ এই প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, তিনি নিউইয়র্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই বিষয়ে মাস্টর্স ডিগ্রিধারী। তার দেশের বাড়ী খুলনা হলেও তিনি বড় হয়েছেন ঢাকায়। ইউএনএ-ইউএসএ কুইন্স এবং লায়ন্স ক্লাব-এর সাবেক সভাপতি সুলতান মারুফ ‘যুদ্ধ নয় শান্তির পক্ষে’ রাজনীতি সচেতন ডেমোক্র্যাট, মানবাধিকার ও সমাজকর্মী। তিনি বিগত দিনে হাওয়ার্ড ডীন, বারাক ওবামা, আকেজান্দ্রিয়া ওকাসিও কটেজ প্রমুখ স্বনামখ্যাত রাজনীতিকদের ক্যাম্পেই-এর সাথে যুক্ত ছিলেন।

তিনি জানান, তার নির্বাচনী এলাকার মানুষদের জীবনযাত্রা আরো সুন্দর করার লক্ষ্যে ল্যান্ডলর্ড, ট্রাভেল ইস্যু, হাউজিং প্রভৃতি সমস্যার সমাধানে ভূমিকা রাখতে চান। তিনি বিজয়ী হলে তার সেলালরি ৫০% অর্থ নন প্রফিট সংগঠনে দান করার পাশাপাশি নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া ফ্রি, সকল সাবওয়েতে ডিজএবল মানুষদেও জন্য এক্সেস, লীগ্যাল এাসিসটেন্স গ্র্যান্ট প্রভৃতি সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করার কথা বলেন। সিটি কাউন্সিলের আগামী নির্বাচনে জয়ের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।  

উল্লেখ্য, চলতি ২০২০ সাল যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছর। আগামী  ৩ নভেম্বর মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের পাশাপাশি ঐদিন দেশব্যাপী আরো গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীর রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হতে চলেছেন ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। চলছে উভয় প্রার্থীর প্রচারণা। অতি সম্প্রতি অনুষ্ঠিত নিউইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারী নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৫জন বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের মধ্যে মাত্র একজন বিজয়ী হয়েছেন। তবে প্রাইমারী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীরা আশার আলো দেখিয়েছেন। অপরদিকে সদ্য অনুষ্ঠিত ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে ফিলাডেলফিয়া থেকে ষ্টেট এটর্নী জেনারেল পদে বাংলাদেশী বংশোদ্ভুত ড. নীনা আহমেদ জয়লাভ করেছেন। আবার জর্জিয়া অঙ্গরাজ্যের ষ্টেট সিনেট নির্বাচনের এক আসনে বাংলাদেশী বংশোদ্ভুত শেখ রহমান চন্দন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত