আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দ্বিতীয়ধাপের বেকারভাতা পাওয়া যেতে পারে ১২ দিনেই

দ্বিতীয়ধাপের বেকারভাতা পাওয়া যেতে পারে ১২ দিনেই

ছবিঃ এলএ বাংলা টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মহীনরা বেকারভাতার দ্বিতীয় কিস্তি বিল পাশ হওয়ার বারোদিনের মধ্যেই পেয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন। 

দেশটির শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে তিনি জানান, কংগ্রেসে বিল পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে সই করার পরবর্তী বারোদিনের মধ্যেই কর্মহীনদের কাছে ভাতা পৌঁছে যেতে পারে।

দ্বিতীয় ধাপের বেকারভাতার পরিমাণ কতো নির্ধারিত হবে, এই বিষয় নিয়ে এখনো রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে দর কষাকষি চলছে। আগামী ৭ আগস্টের মধ্যে বিষয়টির নিষ্পত্তি হবে। এমন সময় স্টিভেন মুনচিনের এই বিবৃতি কর্মহীনদের জন্য আশা জাগানিয়া হিসেবে মনে করা হচ্ছে।

বিবৃতিতে স্টিভেন মুনচিন আরো বলেন, বিলটি যদি আগামীকালই পাশ হয়ে যায়, তবে আমি পরদিন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করা শুরু করবো। 

মঙ্গলবার ডেমোক্রেট সিনেটর চাক শুমার রিপাবলিকানদের সাথে সমাঝোতা বন্ধ করে দেওয়ার আহবান জানান। তিনি রিপাবলিকানকদের শীর্ষ নেতা মিচ ম্যাককনেলকে উদ্দেশ্য করে বলেন, তাদের সাথে আলোচনা করার কোনো অবস্থা নেই। এমনকি তারা নিজেরাই সুসংহত অবস্থানে নেই। 

তবে মিচ ম্যাককনেল বলেন, বেকারভাতা সাপ্তাহিক ৬০০ ডলারের বেশি করার জন্য আমরা দর কষাকষি চালিয়ে যাবো। 


এলএবাংলাটাইমস/ওএম















শেয়ার করুন

পাঠকের মতামত