আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

'ক্যালিফোর্নিয়ায় তরুনদের কারণে বাড়ছে করোনা সংক্রমণ'

'ক্যালিফোর্নিয়ায় তরুনদের কারণে বাড়ছে করোনা সংক্রমণ'

ছবিঃ এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ায় তরুনদের কারণে রাজ্যটির বাসিন্দাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে বলে সতর্ক করেছে রাজ্যটির কর্তৃপক্ষ। 

তরুনদের বিশাল জনসমাগমসহ পার্টি ও অন্যান্য জমায়েত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জ্বালানি হিসেবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

লস এঞ্জেলেসের পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, রাজ্যটিতে করোনাভাইরাসে আক্রান্তের হার দ্বিতীয়বারের মতো বেড়েছে। এবারের ধাপে তরুনদের মধ্যে ভাইরাসটি ছড়ানো ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। 

বর্তমানে আক্রান্ত হওয়া ৬০ শতাংশের বয়সই ৫০ এর নিচে বলেও জানান তিনি।

বারবারা ফেরের আরো বলেন, তরুনরা মনে করতে পারে সংক্রমণের ক্ষেত্রে তারা কম ঝুঁকিতে রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তরুনরা এই মহামারি ভাইরাসটির 'সুপার স্প্রেডার' হতে পারে। বিশেষ করে বয়স্কদের মধ্যে ছড়ানোর প্রভাবক হিসেবে কাজ করতে পারে তরুনরা। 

গুটিকয়েক মানুষ এই ভয়াবহ মহামারির সময় কেনো সম্পূর্ণ কমিউনিটিকে ঝুঁকিতে ফেলছেন, এই প্রশ্নটি এখন সামনে আসা উচিত - যোগ করেন বারবারা ফেরের। 


এলএবাংলাটাইমস/ওএম




শেয়ার করুন

পাঠকের মতামত