আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

ট্রাম্পের রিসোর্ট থেকে একে৪৭ সহ তিন কিশোর গ্রেফতার

ট্রাম্পের রিসোর্ট থেকে একে৪৭ সহ তিন কিশোর গ্রেফতার

এলএ বাংলা টাইমস

ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে একে৪৭ রাইফেলসহ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।


পাম বিচ পুলিশের গাড়ি রিসোর্টের দিকে আগানোর সময় তারা কিশোরদের ওই দলটিকে ধাওয়া করে। প্রেসিডেন্ট ট্রাম এ সময় রিসোর্টে ছিলেন না এবং রিসোর্টটি বর্তমানে বন্ধ রয়েছে। 

পুলিশের মুখপাত্র মাইকেল অগরডনিক জানান, ছেলেগুলোর গাড়ি রিসোর্টের ২ মাইলের মধ্যে পার্ক করা ছিল। পুলিশ যখন তাদের দিকে তল্লাশির জন্য আগায় তখন তারা পালানোর চেষ্টা করে। 

পুলিশের একটি প্রতিবেদনে জানানো হয়, পুলিশ ধাওয়া করলে তারা গাড়ি থেকে বের হয় ক্লাবের ভেতর ঢুকে যায়। ঢোকার সময় তারা একটি ব্যাকপ্যাক ফেলে যায় যেটির ভিতর একটি সেমি-অটোমেটিক রাইফেল ও ১৪ রাউন্ড ম্যাগাজিন ছিল। 

মাইকেল অগরডনিক আরও বলেন, “ওদের কোনো ধারণাই ছিল না ওরা কোথায় ঢুকছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবার যদি তখন ভেতরে উপস্থিত থাকতো তাহলে সিক্রেট সার্ভিসের দ্বারাই হয়তো ওদেরকে গুলি করা হতো।”

গ্রেফতারকৃত কিশোরদের বিরুদ্ধে অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশ, অস্ত্রসহ চুরি ও গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত