আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জর্জিয়ায় ক্যাম্পাসে ক্লাস শুরুর প্রথম সপ্তাহেই করোনা আক্রান্ত ১১ শিক্ষার্থী

জর্জিয়ায় ক্যাম্পাসে ক্লাস শুরুর প্রথম সপ্তাহেই করোনা আক্রান্ত ১১ শিক্ষার্থী

ছবিঃ এলএ বাংলা টাইমস

জর্জিয়ার আটলান্টায় সিক্সেস এলিমেন্টারি স্কুল ক্যাম্পাসে ক্লাস শুরুর প্রথম সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এগারো শিক্ষার্থী ও স্কুলের দুই স্টাফ।

ফলে বিভিন্ন শ্রেণীর ২০০ শিক্ষার্থী ও আটজন শিক্ষককে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

চেরোকি স্কুল কাউন্টি ডিস্ট্রিক্ট এর প্রধান ড. ব্রায়ান ভি. হাইটাওয়ার অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে এই সংবাদ প্রকাশ করেছেন। 

তিনি জানান, এখন পর্যন্ত স্কুলটির শিক্ষার্থী ও স্টাফ মিলিয়ে সর্বোচ্চ ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি আক্রান্তরা সম্ভাব্য যাদের সংস্পর্শে এসেছে, এমন ২০০জন শিক্ষার্থী ও আট শিক্ষককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী কোয়ারেন্টাইনে থাকবে, তাদের অনলাইনের মাধ্যমে স্কুল কার্যক্রম চালিয়ে যেতে হবে। মহামারি যতোদিন চলবে, ততোদিন পর্যন্ত সম্ভাব্য অনেককেই পাওয়া যাবে। হেলথ ডিপার্টমেন্টের সাথে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। 

তিনি আরো বলেন, আমরা জানি ক্যাম্পাসে ক্লাস চালু করায় আমাদের শিক্ষা কার্যক্রম নিয়ে মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করবে। তবে আমরা এসব নিয়ে বিব্রত নই। নিউইয়র্ক কিংবা কানাসের মতো করে আমরা ভাবছি না, আমরা আমাদের কমিউনিটির জন্য যা ভালো হবে, সেটাই করছি। 

বিবৃতিতে শিক্ষার্থীদের মাস্ক পড়তে উৎসাহ দেওয়ার পাশাপাশি ও বাচ্চারা বাড়িতে অসুস্থ অনুভব করলে স্কুলে না পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, চেরোকি কাউন্টির সিক্সেস এলিমেন্টারি স্কুলে সোমবার (৩ আগস্ট) থেকে ক্যাম্পাসে ক্লাস চালু করেছে। কিন্তু প্রথমদিনই সেকেন্ড গ্রেডের এক ছাত্রের করোনাভাইরাস টেস্টে পজেটিভ আসায় এর পরদিনই  ক্লাসরুমটি বন্ধ করে দেওয়া হয়। তখন ক্লাসের শিক্ষক ও ২০জন ছাত্রকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

এ ঘটনার পর অভিভাবকরা তাদের বাচ্চাদের পুনরায় স্কুলে ফিরে যাওয়া প্রশ্ন তুললেও কর্তৃপক্ষ ক্লাস বন্ধ দেয়নি। এক সপ্তাহ পরেই স্কুলটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। 

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের গবেষকরা যখন শিশুদের মাধ্যমে কিভাবে করোনাভাইরাস ছড়ায় সেটার কূল-কিনারা করতে ব্যস্ত, তখনই এমন একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 

ন্যাশনাল ইন্সটিটিউশন অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. এন্থোনি ফাউসি বলেন, স্কুলগুলোর উচিত ক্যাম্পাসে ক্লাস শুরুর আগে সঠিক স্বাস্থ্যবিধি প্রনয়ণ করা। তাছাড়া স্কুল কর্তৃপক্ষকে স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের অনুরোধ জানান তিনি।


এলএবাংলাটাইমস/ওএম


















শেয়ার করুন

পাঠকের মতামত