আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখের বেশি, সর্বোচ্চ আক্রান্ত ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখের বেশি, সর্বোচ্চ আক্রান্ত ক্যালিফোর্নিয়ায়

ছবিঃ এলএ বাংলা টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ২০০ জন। এরমধ্যে প্রাণঘাতী ভাইরাসটির কারণে দেশটিতে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৭৬৭ জন।

শনিবার (৯ আগস্ট) বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গতকাল মধ্যরাত পর্যন্ত দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩৮ হাজার ৬৭৬ জন। মারা গেছে আরো ৬৭৭ জন। 

দেশটির রাজ্যগুলোর মধ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়াতে। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৩৩৪ জন। এরমধ্যে রাজ্যটিতে নতুন মৃতের সংখ্যা আরো ২৮। এরপরই আক্রান্তের দিক থেকে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ফ্লোরিডা ও টেক্সাস। এরমধ্যে ফ্লোরিডাতে নতুন মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 
তবে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনাভাইরাস টেস্ট এর সংখ্যা আগের থেকে কমে গেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। 

সাম্প্রতিক এক বিশ্লেষণে গবেষকরা জানাচ্ছেন, গত দুই সপ্তাহ ধরে ২২টি রাজ্যতে টেস্টের পরিমাণ তিন দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম










শেয়ার করুন

পাঠকের মতামত