আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

গালফ কোস্টের দিকে ধেয়ে আসছে হারিকেন স্যালি, ভয়াবহ বন্যার আশংকা

গালফ কোস্টের দিকে ধেয়ে আসছে হারিকেন স্যালি, ভয়াবহ বন্যার আশংকা

এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হারিকেন স্যালি

যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের দিকে ধেয়ে আসছে হারিকেন স্যালি। হারিকেনটি বর্তমানে মিসিসিপি নদীর ৪৫ মাইল পূর্বে অবস্থান করছে ও ঘন্টায় দুই মাইল বেগে গালফ কোস্টের দিকে এগিয়ে আসছে। হারিকেন স্যালির তাণ্ডবে ভয়াবহ বন্যা হতে পারে যুক্তরাষ্ট্রের দক্ষিণে। 

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন স্যালির কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণে মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার কিছু অঞ্চলে ৬১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে ও এর ফলে ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হারিকেনটির ঘূর্ণন গতি হারিয়ে ৮০ মাইল হয়েছে। 

হারিকেনটি মঙ্গলবার রাত কিংবা বুধবার সকালে মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডা কোস্টে ভারী বৃষ্টিপাত ও ৯ ফুট উঁচু জলোচ্ছ্বাসসহ আঘাত হানতে পারে। 

ইতোমধ্যে সোমবার গালফ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস দেখা দিয়েছে। হারিকেন বিশেষজ্ঞরা বলছেন, স্যালির কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণে বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

হারিকেন স্যালির কারণে মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। সেইসাথে জরুরি সাহায্য সেবাও অনুমোদন দেন তিনি। 

প্রোপার্টি ডাটা ও এনালিটিক্স ফার্ম কোরলজিক জানিয়েছে, হারিকেন স্যালির কারণে মিসিসিপি ও আলাবামার প্রায় ১১ হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে আলাবামার গভর্নর কাই আইভি উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে অনুরোধ জানিয়েছেন। 

হারিকেন স্যালির কারণে বন্ধ রয়েছে দক্ষিণের বন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠান। তাছাড়া তেল পরিশোধন কেন্দ্রও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

হারিকেন স্যালি এই বছর আটলান্টিক সাগর থেকে উৎপন্ন ১৮তম ও যুক্তরাষ্ট্রে আঘাত হানা অষ্টম হারিকেন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত