আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ট্রাম্পের জনসমাবেশ, ফাউসির শঙ্কা

ট্রাম্পের জনসমাবেশ, ফাউসির শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

হোয়াইট হাউজের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথম জনসম্মুখে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ অক্টোবর) রোজ গার্ডেনের এই সমাবেশ  ট্রাম্প আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এমি কোনে ব্যারেটের মনোনয়ন ঘোষণা করেন। 

জনসমাবেশে ডোনাল্ড ট্রাম্প মাস্ক পড়ে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে আসেন। এর আগে ট্রাম্পের কর্মকর্তারা জানান, ট্রাম্পের কাছ থেকে সংক্রমণের কোনো সুযোগ নেই। 

কিন্তু জনসমাবেশে উপস্থিত সমর্থকেরা স্বাস্থ্যবিধি মানেনি ও কেউই মাস্ক পড়েনি। এ নিয়ে শংকা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি। 

ড. এন্থনী ফাউসি উদ্বেগ প্রকাশ করে বলেন, মাস্ক ছাড়া ট্রাম্প সমর্থকদের এই সমাবেশ করোনার 'সুপার স্প্রেডার' হিসেবে কাজ করবে। এরমানে, এই জনসমাবেশ থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। 

ড. এন্থনী ফাউসি আরো বলেন, করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক। সবচেয়ে বেশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার করা। হোয়াইট হাউজের বাইরের সমাবেশটিতে যেভাবে স্বাস্থ্যবিধি লংঘন করা হয়েছে, সেক্ষেত্রে এখান থেকে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না৷ 

এর আগে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে করোনা সংক্রমণের কোনো ঝুঁকি নেই। তিনি দ্রুতই জনসম্মুখে ফিরে আসবেন। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত